তৃণমূলের বেনোজলে আবাদ ভরাচ্ছে বিজেপি! মুকুলকে কটাক্ষে অভিষেকের তীক্ষ্ণ বাণ

একটার পর একটা জায়গায় পাল্টা সভা করে তৃণমূল বুঝিয়ে দিচ্ছে, এই মুহূর্তে তাঁদের একমাত্র প্রতিদ্বন্দ্বী মুকুল রায়।

বিজেপি উধাও। কার্যত বাংলায় এখন রাজনৈতিক যুদ্ধ চলছে তৃণমূলের সঙ্গে 'একা' মুকুল রায়ের। একটার পর একটা জায়গায় পাল্টা সভা করে তৃণমূল বুঝিয়ে দিচ্ছে, এই মুহূর্তে তাঁদের একমাত্র প্রতিদ্বন্দ্বী মুকুল রায়। বিজেপি কোনও ফ্যাক্টর নয়। মুকুলই পুরনো খেলা চালিয়ে তৃণমূল ভাঙার চেষ্টা করছে। তা রোখাই এখন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়দের একমাত্র চ্যালেঞ্জ।

তৃণমূলের বেনোজলে আবাদ ভরাচ্ছে বিজেপি! মুকুলকে কটাক্ষে অভিষেকের তীক্ষ্ণ বাণ

মুকুল রায় যেখানে যাচ্ছেন, সেখানেই পাল্টা সভা করছে তৃণমূল। বীরভূমের পর তাই বাঁকুড়াতেও পাল্টা সভা করলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সাসংদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যথারীতি তিনি মুকুল রায়কে লক্ষ্য করে তোপ দাগলেন। বললেন, 'মুকুল রায় হলেন তৃণমূলের বেনোজল। সেই বেনাজল নিজেদের আবাদে ঢুকিয়ে বিজেপি নাচানাচি করছে। অচিরেই বুঝতে পারবে কী হাল হয় ওই দলের।'

এদিন মুকুল রায়কে বেনোজল বলে আক্রমণ করে অভিষেক জানান, 'আমরা যাদের দল থেকে বহিষ্কার করে শুদ্ধিকরণ করছি, ওরা ডাস্টবিন থেকে তাঁদের দলে ঢুকিয়ে নাচানাচি করছে।' এই বলেই অভিষেক চ্যালেঞ্জ ছোড়েন বিজেপিকে। বলেন, 'ক্ষমতা থাকলে বিজেপি এই জেলা থেকে একটা আসন জিতে দেখাক।'

শুধু মুকুল রায়ই নন, দিলীপ ঘোষকেও চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক। বিজেপি রাজ্য সভাপতির সমালোচনা করে অভিষেক বলেন, 'এখন রাজ্যে জিভ কাটা দিলীপের খুব বাড়বাড়ন্ত হয়েছে, যাঁর নিজেরই ভাষার উপর কোনও নিয়ন্ত্রণ নেই।' তিনি এদিনের মঞ্চ থেকে তৃণমূল নেতা-কর্মীদের সতর্ক করে দেন। পঞ্চায়েতে জয়যুক্ত হওয়ার লক্ষ্যে গোষ্ঠাকোন্দল বন্ধ করার আর্জি জানান। ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+