সুনীলের পর টার্গেট শুভেন্দু, হেস্টিংসে গাড়ি আটকানোর চেষ্টা, বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতি তৃণমূলের

সুনীলের পর টার্গেট শুভেন্দু, হেস্টিংসে গাড়ি আটকানোর চেষ্টা, বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতি তৃণমূলের

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গাড়ি আটকানোর চেষ্টা হেস্টিংসে। পুলিশের তৎপরতায় কোনও রকমে তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরিয়ে যান বিজেপি নেতা। শুভেন্দুর গাড়ি আটকানোর চেষ্টা করা হলে তৃণমূল কর্মীদের দিকে ধেয়ে আসেন বিজেপি কর্মীরা। দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হয় পুলিসকে। কয়েকঘণ্টা আগেই হেস্টিংসে বিজেপির পার্টি অফিসের সামনে সুনীল মণ্ডলের গাড়ি আটকে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় তার গাড়ি। তারপরেই বিজেপির পক্ষ থেকে হেস্টিংস থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

শুভেন্দুর গাড়ি আটকানোর চেষ্টা

শুভেন্দুর গাড়ি আটকানোর চেষ্টা

সুনীল মণ্ডলের ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক দুঃসাহসিক অভিযানের চেষ্টা তৃণমল কংগ্রেস কর্মী সমর্থকদের। এবার টার্গেট করা হয় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গাড়ি। হেস্টিংসে বিজেপির পার্টি অফিসের কাছেই শুভেন্দু অধিকারীর গাড়ি আটকানোর চেষ্টা করেন তৃণমূল কর্মীরা। সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে বিজেপি কর্মীরা। পুলিসের তৎপরতায় শুভেন্দু অধিকারীর গাড়ি তাড়াতাড়ি এলাকা ছেড়ে বেরিয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হয় পুলিসকে।

 শুভেন্দুকে সংবর্ধনা

শুভেন্দুকে সংবর্ধনা

আজই শুভেন্দু অধিকারীকে সংবর্ধনা দেয় বিজেপি। সেই অনুষ্ঠান থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে শুভেন্দু বলেছেন ২১ বছর তৃণমূল করেছি বলতে লজ্জা করছে। বাংলাকে মোদীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁকে মুখ্যমন্ত্রী পদে বসানোর ইঙ্গিত দিয়ে গিয়েছেন অমিত শাহ। অমিতের সভাতেই শুভেন্দু বিজেপিতে যোগদান করেন। তাঁর সঙ্গে সুনীল মণ্ডল সহ একাধিক তৃণমূল সাংসদ বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন।

 সুনীলের গাড়িতে হামলা

সুনীলের গাড়িতে হামলা

সদ্য বিজেপিতে যোগদানকারী সাংসদ সুনীল মণ্ডলের গাড়িতে হামলা চালানো হয় হেস্টিংসে। বিজেপি পার্টি অফিসে ঢোকার আগেই রাস্তায় তাঁর গাড়ি থামিয়ে চড়াও হয় তৃণমূল কর্মী সমর্থকরা। সুনীল মণ্ডলকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখানো হয়। সাংসদকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন বিজেপি কর্মীরা। তাঁরাই সুনীল মণ্ডলকে উদ্ধার করে পার্টি অফিসের ভেতরে নিয়ে যায়। এই ঘটনায় পর বিজেপির পক্ষ থেকে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশকে নিয়ে পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন শমীক ভট্টাচার্য।

 অমিতের রিপোর্ট তলব

অমিতের রিপোর্ট তলব

এই ঘটনার রিপোর্ট তলব করেছেন অমিত শাহ। কৈলাশ বিজয়বর্গীয় ফোনে তাঁকে বিস্তারিত বিবরণ দেন। তারপরেই অমিত শাহ লিখিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে মানুেষর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। সুনীলের বিরুদ্ধে দল পদক্ষেপ করবে বলে জানিয়েছেন সৌগত রায়। তিনি বলেছেন যেখানে সুনীল যাবে সেখানে বিক্ষোভ হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+