Lok Sabha Election Results 2024: রাজ্য জুড়ে ফুটছে ঘাসফুল, কালীঘাটে শুরু বিজয় উৎসব, সবুজ আবির খেলা শুরু
এক্সিট পোল ডাঁহা ফেল। রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে সবুজ আবির খেলা। রাজ্যের প্রায় ৩০-র বেশি ভোটে এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি ৯-১০ আসনে এগিয়ে রয়েছে। দুই অঙ্কের সংখ্যা পেরোবে কিনা বিজেপি তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সব সংবাদ মাধ্যমের এক্সিট পোল ফেল করে গিয়ে হু হু করে এগিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস।
গতবার যেখানে ১৮টি আসন পেয়েছিল বিজেপি। সেখানে একেবারে ধরাশায়ী দশা বিজেপির। রাজ্যের প্রায় সিংহভাগ কেন্দ্রেই বিপুল ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। এমনকী শুভেন্দুর গড় তমলুকেও এগিয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু। পিছিয়ে গিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। মেদিনীপুর যেখানে বিজেপির গড়ে পরিণত হয়েছিল। সেখানে হারছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। প্রথমে তিনি এগিয়ে থাকলেও পরে তিনি পিছিয়ে যান। সেখানে ইতিমধ্যেই উৎসব শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা।

২০২৪-র লোকসভা ভোটের আগে বিজেপির তাবর নেতারা দাবি করেছিলেন ৩৪ আসন বাংলায় পাবে বিজেপি। মোদী থেকে শাহ সকলেই দাবি করেছিলেন এবার বাংলায় সবচেয়ে ভাল ফল করবে বিজেপি। সত্যিই তাই করেছে তবে উল্টো দিকে। অর্থাৎ বিজেপির আসন সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে বাংলায়। তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। যেগুলিতে গতবার বিজেপি জিতেছিল সেগুলি পর্যন্ত এবার তৃণমূল ভাল ফল করতে চলেছে।
ইতিমধ্যেই কালীঘাটে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে পরবর্তী রণকৌশল নিয়ে আলোচনা করছেন তাঁরা। গতকালই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বুধবারের ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে আহ্বান জানিয়েছেন। তারপরেই সেই ইঙ্গিত ছিল যে এবার গোটা দেশেই অবিজেপি জোট ভাল ফল করবে।
সন্দেশখালিতে পর্যন্ত তৃণমূল কংগ্রেস বিপুল ভোট পেয়েছে। বসিরহাট লোকসভা কেন্দ্রে লক্ষাধিক ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুপরুল ইসলাম। রেখা পাত্র এক কথায় পরাজয়ের পথে। গণনা কেন্দ্র ছেড়ে বেরি্য়ে গিয়েছেন। সন্দেশখালি জুড়ে জয়োল্লাশ শুরু হয়ে গিয়েছে। ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে ৬ লক্ষের বেশি ভোটে এগিয়ে রয়েছেন অবিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে জুড়ে শুরু হয়ে গিয়েছে জয়োল্লাস।












Click it and Unblock the Notifications