তৃণমূলের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের কর্মীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।। ১৯৯৮-এর ১ জানুয়ারিতৃণমূলের প্রতিষ্ঠা হয়েছিল।
তৃণমূলের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের কর্মীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।। ১৯৯৮-এর ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা হয়েছিল। মা-মাটি-মানুষকে প্রণাম জানিয়ে তিনি বলেছেন, যে কর্মী-সমর্থকরা নিঃস্বার্থভাবে দলের বছরভর কাজ করে করছেন, তাদের অভিনন্দন । কর্মীদের অবদান ছাড়া আজ তৃণমূল এই জায়গায় এসে পৌঁছত না। মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।
তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পতাকা উত্তোলন থেকে পথ সভা, হচ্ছে নানা অনুষ্ঠান।
১লা জানুয়ারি ২০১৯-এ তৃণমূলের ২১শে পা। নানা আন্দোলনের মাঝে অনেকটা পথ পেরিয়ে এসেছি আমরা। সুযোগ পেয়েছি মানুষের জন্য কাজ করার। নতুন বছর ও তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভাল লাগছে >> https://t.co/ReDON7Dcz6
একুশে পা তৃণমূলের। সাবালকত্বের দোরগোড়ায় দাঁড়িয়ে দলের পক্ষ থেকে মা-মা-মাটি-মানুষকে জানাই সশ্রদ্ধ প্রণাম ও সালাম। মানুষের স্বার্থে আমাদের লড়াই চলছে, চলবে। #Trinamool21 ১/২ pic.twitter.com/mOXvOsf6Ni
যে কর্মী-সমর্থকরা নিঃস্বার্থভাবে দলের বছরভর কাজ করে যান, তাদের আমি জানাই অভিনন্দন। আপনাদের অবদান ছাড়া আজ তৃণমূল এই জায়গায় এসে পৌঁছত না। #Trinamool21 ২/২
আপনাদের এবং আপনাদের পরিবারের সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। কাল আরেকটা খুশির দিন। পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। আমরা সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন বছরের প্রাক্কালে আপনাদের জন্য রইল এই ভিডিও মেসেজ >> https://t.co/58bnKfRfEn