প্রশান্ত কিশোরের পরামর্শ! বিজেপিকে টেক্কা দিতে কলকাতায় আগে ভাগেই কাজ শুরু তৃণমূলের

২০২০-র মাঝামাঝি সময়ে কলকাতা কর্পোরেশন-সহ রাজ্যের বহু পুরসভার নির্বাচন। সূত্রের খবর অনুযায়ী, তাঁর অনেক আগে থেকেই প্রশান্ত কিশোরের পরামর্শে ঘর গোছাতে শুরু করে দিয়েছে তৃণমূল।

২০২০-র মাঝামাঝি সময়ে কলকাতা কর্পোরেশন-সহ রাজ্যের বহু পুরসভার নির্বাচন। সূত্রের খবর অনুযায়ী, তাঁর অনেক আগে থেকেই প্রশান্ত কিশোরের পরামর্শে ঘর গোছাতে শুরু করে দিয়েছে তৃণমূল। শনিবার বিকেলে কালীঘাটের কাছে জয়হিন্দ ভবনে কলকাতার কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। সূত্রের আরও খবর এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত থাকবেন মেয়র ফিরহাদ হাকিম।

প্রশান্ত কিশোরের পরামর্শ

প্রশান্ত কিশোরের পরামর্শ

সূত্রের খবর অনুযায়ী, দলের পরামর্শদাতা প্রশান্ত কিশোর বলেছেন, আগেভাগেই প্রার্থী বাছায়ের কাজ শুরু করে দিতে। সেই অনুযায়ী নেমে পড়েছে তৃণমমূলের শীর্ষ নেতৃত্ব।

জনসংযোগে জোর

জনসংযোগে জোর

ইতিমধ্যেই জনসংযোগে জোর দিতে শুরু করেছে তৃণমূল। শনিবারের বৈঠকে ভোটের বাকি থাকতেই ঝাঁপিয়ে পড়ার রণকৌশল ঠিক হতে পারে।

২০১৫-তে বিজেপির চ্যালেঞ্জ

২০১৫-তে বিজেপির চ্যালেঞ্জ

২০১৫-র কলকাতার পুরসভা নির্বাচনে পিছিয়ে থাকলেও শক্তি হিসেবে উঠে এসেছিল বিজেপি। বেশ কয়েকটি আসনে জয়ী হয়েছিল তারা। এছাড়াও বেশ কিছু ওয়ার্ডে বিজেপিই ছিল প্রধান প্রতিদ্বন্দ্বী।

২০১৯-এর লোকসভা নির্বাচনের পর বিজেপির অবস্থান

২০১৯-এর লোকসভা নির্বাচনের পর বিজেপির অবস্থান

২০১৯-এর লোকসভা নির্বাচনের পর শুধু রাজ্যেই নয়, কলকাতাতেও সরকার বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছে বিজেপি। খোদ অরূপ বিশ্বাস যে ওয়ার্ডে থাকেন সেই ৮১ নম্বর ওয়ার্ডে বড় ব্যবধানে এগিয়ে গিয়েছে বিজেপি। এরকম হয়েছে অনেকগুলি ওয়ার্ডেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+