দেবাঞ্জন কি আলাপ জমিয়েছিল রাজভবনেও, একাধিক ছবি প্রকাশ করে প্রশ্নবান তৃণমূলের

ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব (debanjan deb) এখন পুলিশের হেফাজতে। তৃণমূলের নেতা-মন্ত্রী-সাংসদদের সঙ্গে ভুয়ো ভ্যাকসিন (fake vaccine) কাণ্ডের প্রধান অভিযুক্তের ছবি ইতিমধ্যেই প্রকাশিত। যা নিয়ে সাফাই দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার

ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব (debanjan deb) এখন পুলিশের হেফাজতে। তৃণমূলের নেতা-মন্ত্রী-সাংসদদের সঙ্গে ভুয়ো ভ্যাকসিন (fake vaccine) কাণ্ডের প্রধান অভিযুক্তের ছবি ইতিমধ্যেই প্রকাশিত। যা নিয়ে সাফাই দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার রাজভবনের (jagdeep dhankhar) সঙ্গে দেবাঞ্জনের আলাপ থাকার কথা দাবি করে একাধিক ছবি প্রকাশ করল তৃণমূল কংগ্রেস (trinamool congress)।

ইঙ্গিত করেছিলেন মুখ্যমন্ত্রী

ইঙ্গিত করেছিলেন মুখ্যমন্ত্রী

দেবাঞ্জন দেবের সঙ্গে বিজেপি ও অন্যদলের নেতাদেরও ছবি রয়েছে বলে বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে ইঙ্গিত করেছিলেন। মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেছিলেন, এই কাণ্ডের পিছনে বিজেপির ষড়যন্ত্র থাকতে পারে। পাশাপাশি ফিরহাদ হাকিমের সঙ্গে দেবাঞ্জন দেবের ছবি থাকা নিয়েও মুখ খুলেছিলেন তিনি। এবার সেই ছবি নিয়েই রাজ্যপালকে জবাব।

তৃণমূল ভবনে ছবি প্রকাশ

তৃণমূল ভবনে ছবি প্রকাশ

এদিন দুপুরে তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে রাজ্যপালের সঙ্গে সম্পর্ক থাকতে পারে এমন দুটি ছবি প্রকাশ করলে সাংসদ সুখেন্দু শেখর রায়। একটি ছবিতে দেবাঞ্জনের পিছনে দেখা যাচ্ছে তার দেহরক্ষী অরিন্দম বৈদ্যকে। অন্যদিকে অপর একটি ছবিতে রাজ্যভবনে রাজ্যপাল ও তাঁর অতিথিদের পিছনে দেখা যাচ্ছে ওই অরিন্দম বৈদ্যকেই। যা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।

 রাজ্যপালকে আক্রমণ

রাজ্যপালকে আক্রমণ

এই ছবি প্রকাশ করে সুখেন্দু শেখর রায় রাজ্যপালকে নিশানা করেছেন। তিনি বলেছেন, ছবিতে ভুয়ো টিকাকাণ্ডে প্রতারক দেবাঞ্জন দেবের ঠিক পিছনে দেখা যাচ্ছে তাঁর নিরাপত্তারক্ষী অরিন্দম বৈদ্যকে। তিনি বলেন, সেও ভুয়ো কিনা তা তিনি বলতে পারবেন না। আর একটি ছবি তুলে ধরেন রাজ্যপাল। সেখানে তিনি বলেন, এটা চিনতে পারছেন কিনা দেখুন তো। ওই নিরাপত্তারক্ষী কাদের পিছনে দাঁড়িয়ে। তারপর নিজেই উত্তর দিয়ে সুখেন্দুশেখর রায় বলেন, মাননীয় রাজ্যপাল ও তাঁর আত্মীয়দের পিছনে হাসি মুখে দাঁড়িয়ে দেবাঞ্জনের নিরাপত্তারক্ষী।

গণতন্ত্রের ইতিহাসে ভয়ঙ্কর

গণতন্ত্রের ইতিহাসে ভয়ঙ্কর

সুখেন্দুশেখর রায়ে প্রশ্ন ওই নিরাপত্তারক্ষী রাজভবনে ঢুকতেন কী করে। তিনি বলেন, শোনা গিয়েছে নিরাপত্তারক্ষীর মাধ্যমে রাজভবনে কিছু খাম ও উপহার যেত। এক্ষেত্রে যদি প্রমাণ হয় রাজ্যপালের সঙ্গে ওই নিরাপত্তারক্ষীর কোনও সম্পর্ক রয়েছে, তাহলে তা দেশের ইতিহাসের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর হবে। তিনি আরও বলেন, এই বিষয়টি রাজ্য সরকারের গঠিন তদন্ত কমিটির গোচরে আনা হবে।
প্রসঙ্গত ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পরে দেবাঞ্জন দেবের সঙ্গে তৃণমূলের নেতা-মন্ত্রী-বিধায়ক-সাংসদদের একাধিক ছবি প্রকাশ্যে আসায় খানিকটা হলেও বিপাকে পড়ে যায় শাসকদল। যা নিয়ে নানা ব্যাখ্যাও দেওয়া হয়। এবার পাল্টা ছবি প্রকাশ করে চাপ তৈরির কৌশল নিল তৃণমূল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+