এখনও কেন গ্রেফতার নয় বাপন? বেহালা কাণ্ডে টিএমসি যুব সভাপতিকে বহিষ্কার
এখনও কেন গ্রেফতার নয় বাপন? বেহালা কাণ্ডে টিএমসি যুব সভাপতিকে বহিষ্কার
এখনও অধরা বেহালার চড়কতলা কাণ্ডের অন্যতম অভিযুক্ত টিএমসি নেতা বাপন বন্দ্যোপাধ্যায়। পুিলশ এখনও তাঁকে গ্রেফতার করতে পারেনি। তার আগেই দল তাঁকে বহিষ্কার করার কথা ঘোষণা করা হয়েছে। টিএমসির পক্ষ থেকে বেহালার ১২২ নম্বর ওয়ার্ডের যুব সভাপতি বাপন বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করার কথা ঘোষণা করা হয়েছে। এদিতে আজ বাপন বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবিতে রত্না চট্টোপাধ্যায়েক কাছে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। তিনি তাঁদের আস্বস্ত করে জানিয়েছেন দ্রুত আইন বাপনের বিরুদ্ধে পদক্ষেপ করবে।

টিএমসি যুব সভাপতি বহিষ্কার
বেহালার চড়ক তলায় অশান্তির ঘটনায় বহিষ্কার করা হলা ১২১ নম্বর ওয়ার্ডের টিএমসির যুব সভাপতি বাপন বন্দ্যোপাধ্যায়। মূলত তাঁর মদতেই বেহালার চড়কতলায় মেলাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে তুমুল অশান্তি হয়েছিল। টিএমসিরই দুই গোষ্টীর মধ্যে সংঘর্ষ বাধে বলে অভিযোগ। পুিলশের সামনেই গুলি-বোমা চালানো হয়। বেহালা পূর্ব কেন্দ্রের ১২১ নম্বর ওয়ার্ডের টিএমসি যুব সভাপতি বাপন বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে লালটু নামে এক
িটএমসি নেতার তুমুল অশান্তি তৈরি হয়। তার জেরেই এই পরিস্থিতি বলে জানা গিয়েছে। তারপরেই দল বাপন বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

এখনও অধরা টিএমসি নেতা
মঙ্গলবার রাতে বেহালার চড়কতলায় তাণ্ডব চালিেয়ছে বাপন বন্দ্যোপাধ্যায়ের দলবল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই ঘটনা নতুন নয়। এর আগেও এরকম ঘটনা অনেক ঘটেছে। অনেকদিন ধরেই নাকি বাপন এবং লালটুর মধ্যে গণ্ডগোল চলছিল। সেদিন রাতে সংঘাত চরমে পৌঁছেছিল। চড়কতলার একাধিক বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। তারপর থেকে এখনও অধরা বাপন বন্দ্যোপাধ্যায়। তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। পুিলশ এখনও কেন তাঁকে গ্রেফতার করেনি এই নিয়ে সরব হয়েছেন বাসিন্দারা।

তোলাবাজির অভিযোগ
বেহালার চড়কতলার ঘটনা প্রকাশ্যে আসার পরেই বাপন বন্দ্যোপাধ্যায়ের একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তাতে স্পষ্ট শোনা গিয়েছিল যে, ১২১ নম্বর থেকে ১০ দিনে ২০ লক্ষ তুলেিছ, ওরা ২ টাকা তুলে দেখাক। সোশ্যাল মিডিয়ায় এই অডিও ক্লিপ ভাইরাল হতেই স্পষ্ট হয়েছিল তোলাবাজি তত্ব। তোলাবাজিকে কেন্দ্র করেই টিএমসির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধেছিল। পুিলশ সব দেখেও চুপ করেছিল।

রত্নাকে ঘিরে বিক্ষোভ
আজ এই ঘটনা নিয়ে বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের কাছে বিক্ষোভ দেখান এলাকার বসিন্দারা। এখনও কেন বাপন বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হচ্ছে না তার দাবি জানিয়েছেন তাঁরা। বিধায়ক তাঁদের প্রতিশ্রুতি দিয়েছেন যে দ্রুতই বাপন বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হবে। ইতিমধ্যেই দল তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করেছে। এদিকে এই ঘটনা নিয়ে বিরোধীরা সরব হয়েছেন শাসক দলের বিরুদ্ধে। রাজ্যে আইনের কোনও শাসন নেই বলে অভিযোগ করেছেন তাঁরা।












Click it and Unblock the Notifications