২০২৪-র লোকসভা ভোটে 'খেলা হবে', মমতার মুখে ফের বিরোধী ঐক্যের সুর
২০২৪-র লোকসভা ভোটে 'খেলা হবে', মমতার মুখে ফের বিরোধী ঐক্যের সুর
ফের বিরোধী ঐক্যের সুর টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। ২০২৪-র লোকসভা ভোটে বিরোধী বিরোধী দলগুলি একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই চালাবে বলে বার্তা দিয়েছেন মমতা। তিনি বলেছেন ২০২৪-এ আবারও খেলা হবে। এবার পাশে থাকবে বিহার-ঝাড়খণ্ডও। প্রসঙ্গত উল্লেখ্য একমাস আগেই বিজেপি জোট ছেড়ে বেরিয়ে এসে মহাজোটের সঙ্গে হাত মিলিয়ে বিহারে নতুন সরকার গড়েছেন নীতীশ কুমার। একদিকে মহারাষ্ট্র দখল করেছে বিজেপি। অন্যদিকে হাত ছাড়া হয়েছে বিহার। বিফলে গিয়েছে ঝাড়খণ্ডের সরকার ভাঙার প্রচেষ্টা।

বিরোধী ঐক্যের বার্তা মমতার
নেতাজি ইন্ডেরে টিএমসির সাংগঠনিক সভায় ২০২৪-র লোকসভা ভোটকে সামনে রেখে বার্তা দিয়েছেন মমতা। সব বিরোধী দল একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সামিল হবে বলে হুঙ্কার দিয়েছেন মমতা। আর এই বিরোধী ঐক্যের কথা বলতে গিয়ে বিহার এবং ঝাড়খণ্ডের কথা বলেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য একুশের ভোটে জেতার পর সর্বভারতীয় ক্ষেত্রে টিএমসি লড়াই করবে ঘোষণা করেছিলেন মমত। সেই মত একাধিক রাজ্যে সংগঠন বিস্তার করতে শুরু করেন তিিন। ত্রিপুরা-অসম-মেঘালয়, গোয়া এমনকী গুজরাতেও টিএমসির সংসার বিস্তার পেয়েছে।

খেলা হবে
কেষ্ট জেলে। জেল থেকে না বেরোনো পর্যন্ত খেলা হবে। হুঙ্কার দিয়েছেন মমতা। তেমনই বিজেপিকে হুঁিশয়ারি দিয়ে ২০২৪-র লোকসভা ভোটেও খেলা হবে স্লোগান দিয়েছেন তিনি। তিনি বলেছেন, বিজেপিকে হারাতে এবার সব বিরোধীদল একজোট হয়ে লড়াই করবে। বিজেপির ৩০০ আসন কমবে। এক কথায় খেলা হবে ২০২৪-র লোকসভা ভোটে। বিহারে নীতীশ কুমার, ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন, উত্তর প্রদেেশ অখিলেশ যাদব। সকলে এক সঙ্গে বিজেপিকে দেশ থেকে উৎখাত করবে। এমনই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নীতীশের বিজেপি ত্যাগ
বিজেিপ জোট ছেড়ে বেরিয়ে এসেছেন জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। নীতীশের এই সিদ্ধান্তের পর হঠাৎ করে একটু যেন ধাক্কা খেয়েছে বিজেপি।মহারাষ্ট্রের কৌশলে বিহারে সরকার ফেলার ছক তেমন কাজে দেয়নি। বিজেপি জোট ছেড়েই নীতীশ কুমার দাবি করেছিলেন,২০২৪-র লোকসভা ভোটে বিজেপি মাত্র ৪০টি আসন পাবে। বিপুল পতন হবে আসন সংখ্যায়। তারপরেই তিনি দিল্লি উড়ে গিয়েছিলেন। সেখানে বিরোধী দলের একাধিক নেতার সঙ্গে বৈঠক করেন তিিন। ২০২৪-র লোকসভা ভোটকে টার্গেট করেই যে ফের বিরোধীরা একজোট হতে শুরু করেছে তাতে কোনও সন্দেহ নেই।

মমতা না নীতীশ? প্রধানমন্ত্রী পদ নিয়ে জল্পনা
একুশের বিধানসভা ভোটে টিএমসির বিপুল জয়ের পর সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড শুরু হয়েছিল দিদিকে প্রধানমন্ত্রী চাই। যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন মমতা। মহাজোটের প্রধানমন্ত্রী কে হবেন সেটা পরের আলোচ্য বিষয় বলে মন্তব্য করেছিলেন তিনি। তার পরেই আবার নীতীশকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। এবার শুরু হয়েছে বিহারকা বাবু হোগা প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে শোরগোল পড়লেও শেষ পর্যন্ত নীতীশ কিন্তু পুরো দাবিটাই খারিজ করে দিয়েছে।












Click it and Unblock the Notifications