সিবিআইকে আয়-ব্যয়ের নথি পেশ করল তৃণমূল

কলকাতা, ৯ এপ্রিল : রাজনীতি ও আইন-আদালত এক জিনিস নয় তা বিলক্ষণ জানেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই প্রকাশ্যে সিবিআইকে তুলোধোনা করলেও তাদের চেয়ে পাঠানো নথি নির্ধারিত সময়ের মধ্যেই জমা দিল দল।

সোমবার দলের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব চেয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সিকে নোটিস পাঠায় সিবিআই।

সিবিআইকে আয়-ব্যয়ের নথি পেশ করল তৃণমূল


কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এমন চিঠি পেয়ে গতকাল কেন্দ্রের বিরুদ্ধে পথে নেমে করা জমি বিল বিরোধী সভায় তীব্র ক্ষো‌ভ উগরে দেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এরপর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সিবিআই দফতরে দলের আয় ব্যয়ের নথি জমা দিল তৃণমূল কংগ্রেস। এদিন বেলার দিকে সিবিআই অফিসে যায় তৃণমূল নেতা তাপস রায়ের নেতৃত্বাধীন একটি দল। তিনিই গিয়ে সিবিআই আধিকারিকদের হাতে দলের আয় ব্যয় সংক্রান্ত নথি তুলে দেন।

সিবিআইয়ের চিঠি নিয়ে তৃণমূলের বক্তব্য, কোনও রাজনৈতিক দলের আয়-ব্যয় সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখার কাজ অর্থমন্ত্রক বা আয়কর দফতরের। এটা সিবিআইয়ের কাজ নয়। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করা হচ্ছে বলেও অভিযোগ করে তৃণমূল।

মূলত ছবি বিক্রি ও অনুদান বাবদ ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত আয়-ব্যয়ের হিসেব দাখিল করতে বলা হয় তৃণমূলকে। সেটারই নথি আজ পেশ করা হয়েছে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+