তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির পদে মমতা নাকি অভিষেক, কার পছন্দ গুরুত্ব পাবে?
তৃণমূল ছাত্র পরিষদে রদবদলের সম্ভাবনা। কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বৈঠকে একাধিক নাম নিয়ে আলোচনা হয়। দৌড়ে রয়েছেন তৃণমূলের সর্বকনিষ্ঠ দুই মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এবং প্রেসিডেন্সির প্রাক্তন ছাত্র সুদীপ রাহা।

এছাড়া রয়েছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র সুপ্রিয় চন্দ। পাশাপাশি, শোনা গিয়েছে ছাত্র পরিষদের বর্তমান সভাপতি তথা দীর্ঘদিনের ছাত্রনেতা গৌতম ভট্টাচার্যের নামও। সুব্রত বক্সি ঘনিষ্ঠ গৌতম দীর্ঘদিন ধরেই এই দৌড়ে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের প্রার্থীও এই গৌতমই।
যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দ দেবাংশু, সুদীপ এবং সুপ্রিয়র মধ্যে কেউ। সেক্ষেত্রে শেষ পর্যন্ত তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদে কার নামে সিলমোহর পড়ে তাই এখন দেখার বিষয়।












Click it and Unblock the Notifications