Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নন্দীগ্রামের ভোট মিটতেই তপ্ত ভবানীপুর, রুদ্রনীলকে প্রচারে বাধা, থানায় গিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি প্রার্থী

নন্দীগ্রামের ভোট মিটতেই তপ্ত ভবানীপুর, রুদ্রনীলকে প্রচারে বাধা, থানায় গিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি প্রার্থী

ভবানীপুরে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। প্রচারে গিয়ে বাধার মুখে পড়েন রুদ্রনীল। অভিযোগ রুদ্রনীল প্রচার করতে গেলে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। প্রচারে বাধা পেেয় সরাসরি থানায় গিয়ে বিজেপি কর্মীদের নিয়ে প্রতিবাদে বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থী। প্রসঙ্গত উল্লেখ্য গতকালই নন্দীগ্রামে ভোট নিয়ে তুমুল অশান্তি হয়েছিল। তার পরের দিনই মমতার ছেড়ে যাওয়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি প্রার্থীকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

রুদ্রনীলকে প্রচারে বাধা

রুদ্রনীলকে প্রচারে বাধা

রুদ্রনীল ঘোষকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শুক্রবার সকালে রুদ্রনীল প্রচারে গিয়েছিলেন নিজের কেন্দ্র ভবানীপুরে। ৭৪ নম্বর ওয়ার্ডে মিছিব করে প্রচার শুরু করতেই এলাকার মহিলারা বাড়ি থেকে বেরিয়ে তেড়ে আসেন বলে অভিযোগ। অকথ্য ভাষায় তাঁরা বিজেপি কর্মী সমর্থক এবং প্রার্থীকে আক্রমণ করেন। তারপরেই প্রচার বন্ধ করে থানায় যান রুদ্রনীল। সেখানে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখান তিনি।

 রুদ্রনীলের অভিযোগ

রুদ্রনীলের অভিযোগ

রুদ্রনীল অভিযোগ করেছেন নন্দীগ্রাম থেকে হারছেন মমতা বুঝতে পেরেই অন্য সিট খুঁজে বেরাচ্ছেন তিনি। মমতার নজরে রয়েছে তাঁর পুরনো কেন্দ্র ভবানীপুর।সেকারণেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে উত্তেজনা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি। ভবানীপুরের মানুষ তাঁকে কাছে টেনে নিচ্ছে এটা মানতে পারছেন না মমতা সেকারণেই এই সব ঘটনা ঘটাচ্ছেন তিনি।

প্রচারে শোভনদেব

প্রচারে শোভনদেব

রুদ্রনীলের বিপরীতে ভবানীপুরে প্রার্থী হয়েছেন প্রবীণ রাজনীতিক শোভন দেব চট্টোপাধ্যায়।মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে যাওয়া কেন্দ্র বলে অনেকটাই অ্যাডভান্টেজে আছেন বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। ভবানীপুরের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন বলেই তাঁকে বেশি পরিশ্রম করতে হচ্ছে না। জয় তাঁর সঙ্গেই আছে বলে দাবি করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়।

 প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ

প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ

ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ অভিযোগ করেছেন প্রচারে আসার সময় প্রশাসন তাঁেদর কোনও রকম সাহায্য করছে না। সেকারণেই সাহাস পাচ্ছে শাসক দল। প্রশাসনের নাকের ডগায় চলছে বিক্ষোভ তারপরেও পুিলশ প্রশাসন চুপ করে রয়েছে বলে অভিযোগ করেছেন রুদ্রনীল ঘোষ। সেকারণেই প্রার্থীকে থানায় এসে বিক্ষোভ দেখাতে হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+