‘আমার গর্ব মমতা’ 'য় প্রচারে ঝড় তোলার চেষ্টা, সোশ্যাল মিডিয়াই হাতিয়ার তৃণমূলের

২০২১-এর লক্ষ্যে জনসংযোগ বাড়াতে ‘দিদিকে বলো’ অভিযানের সূচনা হয়েছে রাজ্যে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ফোন করা যাবে নির্দিষ্ট নম্বরে।

২০২১-এর লক্ষ্যে জনসংযোগ বাড়াতে 'দিদিকে বলো' অভিযানের সূচনা হয়েছে রাজ্যে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ফোন করা যাবে নির্দিষ্ট নম্বরে। আবার ওয়েবসাইটে অভিযোগও নথিভুক্ত করা যাবে। এবার টুইটার পেজ চালু করল তৃণমূল কংগ্রেস। 'আমার গর্ব মমতা' হ্যাশট্যাগে টুইটার পেজে উঁকি দিলেই জানা যাবে কেন বাংলার গর্ব মমতা।

প্রচারে ঝড় তুলতে এবার আসছে ‘আমার গর্ব মমতা’, সোশ্যাল মিডিয়াই হাতিয়ার তৃণমূলের

'আমার গর্ব মমতা' নামে এই টুইটার পেজে তুলে ধরা যাবে রাজ্য সরকারের কোন প্রকল্প ও কাজে তাঁরা গর্বিত। এবং কেন তাঁদের ভালো লাগছে- সেকথাও তুলে ধরা যাবে এই টুইটার পেজে। মুখ্যমন্ত্রীকে কেন ভালো লাগে, সেকথা মন খুলে এই টুইটার পেজে তুলে ধরতে পারবেন রাজ্যবাসী।

তৃণমূলের তরফে জানানো হয়েছে, ফেসবুক, টুইটার থেকে শুরু করে অন্যান্য সোশাল মিডিয়ায় নির্দিষ্ট পেজে চোখ রাখলেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন গর্ব, তা জানা যাবে। সাধারণ মানুষ থেকে নেতা-নেত্রী সবাই জানাতে পারবেন, কেন দিদির জন্য আপনারা গর্বিত। অভিজ্ঞতাও জানাতে পারবেন তাঁরা।

রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোর তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নেওয়ার পর গত সপ্তাহে 'দিদিকে বলো' কর্মসূচির কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনসংযোগে নতুন মাত্রা দিয়ে ফের নতুন টুইটার পেজ তৈরি হল। 'আমার গর্ব মমতা' পেজে রাজ্যের নানা প্রকল্প ও মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে নানা কথা জানতে ও জানাতে পারবেন রাজ্যবাসী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+