মোক্ষম দাওয়াই দেব! রথযাত্রা নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি জ্যোতিপ্রিয়র
রাজ্যে বিজেপির রথযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাল তৃণমূল।
রাজ্যে বিজেপির রথযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাল তৃণমূল। রাজ্যের মন্ত্রী তথা উত্তর ২৪ পরগনার পর্যবেক্ষক জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ, বিজেপির উদ্দেশ্য রথযাত্রা নয়, পাড়ায় পাড়ায় দাঙ্গা বাধানো। রাজ্যে বিজেপি অরাজকতার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি। বিজেপির উদ্দেশ্য প্রতিহত করা হবে বলে জানিয়েছেন তিনি।

বিজেপির ৫ হাজার লোক জমায়েতের ক্ষমতা নেই। মন্তব্য করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আর তার জন্যই অস্রাব্য, কুস্রাব্য ভাষা প্রয়োগ করছেন দিলীপ ঘোষ। এমনই কড়া ভাষায় আক্রমণ করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এইধরনের ঘটনা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন তিনি। কিছুদিন দেখার লোকসভা নির্বাচনের আগেই মোক্ষম দাওয়াই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রথযাত্রায় অনুমতি প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, রথযাত্রায় কোনও দিনই অনুমতি পাবে না বিজেপি। তা সত্ত্বেও সাধারণ মানুষকে ভুল বোঝানো হয়েছে। এমন কী হিন্দু মুসলমানকে আলাদা করা হয়েছে রথযাত্রার নামে। অভিযোগ করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক।












Click it and Unblock the Notifications