TMC’s reaction: শুভেন্দুকে পাল্টা নিশানা কুণালের, চোর কটাক্ষে নতুন করে এফআইআর-গ্রেফতারির দাবি

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টেন্ডার ও নিয়োগ দুর্নীতির অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতর গ্রিভ্যান্স সেলের বিরুদ্ধে। সেই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে বিরোধী দলনেতাকে নিশানায় পাল্টা তোপ দাগলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

কুণাল ঘোষ বলেন, চোরের মায়ের বড় গলা। লোডশেডিং-এ জেতা তথাকথিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছু ভিত্তিহীন অভিযোগ করেছেন। তাঁর বিরুদ্ধে চুরি-জোচ্চুরি, চিটিংবাজি-প্রতারণার গুচ্ছ গুচ্ছ অভিযোগ রয়েছে, তিনি সিবিআইয়ের এফআইআর নেমড। তারপরও তিনি কিছু ভিত্তিহীন মনগড়া কাল্পনিক অভিযোগ তুলে মিথ্যাচার করে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

শুভেন্দুকে পাল্টা নিশানা কুণালের

কুণাল ঘোষ বলেন, সারদা-নারদায় অভিযুক্ত শুভেন্দু অধিকারী নিজের গ্রেফতারি এড়াতে বিজেপিতে গিয়েছেন। অমিত শাহের পা চাটছেন। আর রাজ্যে মনগড়া অভিযোগ করে চলেছে। একটি সংস্থার টেন্ডার পাওয়া নিয়ে আমরা খুব স্পষ্টভাবে বলছি এ অভিযোগ ভিত্তিহীন। সমস্ত নিয়ম-নীতি মেনে টেন্ডার হয়েছে।

তাঁর কথায, রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতর বিস্তারিত ও ভালোভাবে বলতে পারবে। তবে আমরা যতটুকু জানি বলছি, এসব অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন এবং কাউকে কোন রকম সুযোগ পাইয়ে দেওয়া হয়নি। এরপর উল্টে তিনি শুভেন্দু অধিকারীকে নিশানায় কাঁথি পুরসভার অ্যাকাউন্টে সারদার টাকা ঢুকেছিল বলে অভিযোগ করেন।

শুভেন্দু অধিকারীকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে বলে দাবি তোলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। চিনি কাঁথি পুরসভার ব্যাঙ্ক ড্রাফ্ট ও সুদীপ্ত সেনের চিঠি দেখিয়ে এই অভিযোগ করেন। ওই ব্যাংক ড্রাফ্ট পুরসভার টাকার লেনদেনের প্রমাণ বলে দাবি করে তিনি শুভেন্দুরে 'চোর চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা' বলে কটাক্ষ করেন।

কুণাল ঘোষ এদিন কাঁথি পুরসভার লেনদেন সংক্রান্ত তদন্ত শুরু করার দাবি তোলেন। তাঁর প্রশ্ন, কেন নতুন করে শুভেন্দুর নামে মামলা হবে না? কেন শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করা হবে না? তিনি রাজ্যপালের কাছে এই সংক্রান্ত সমস্ত নথি পাঠাবেন বলেও জানান।

শুভেন্দুকে পাল্টা নিশানা কুণালের

কুণাল ঘোষ বলেন, শুভেন্দু অধিকারীর মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই পাগলের মতো আচরণ করছেন, দিশেহারা হয়ে গিয়েছে। তাঁর কথায়, তিনি রাজ্যপালকেও কটাক্ষ করতে চান না। তবে রাজ্যপাল যদি বিজেপি ও শুভেন্দু অধিকারীর দালালি করতে চান, তাহলে তাঁকে কাঁথি পুরসভা নিয়েও জবাবদিহি করতে হবে।

নিয়োগ দুর্নীতিতে তিন হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে তৃণমূল মুখপাত্র বলেন, শুভেন্দু অধিকারী বেশি জানবে তার জেলায় কী হয়েছে! পূর্ব মেদিনীপুরে তো শুভেন্দু অধিকারীকে দেখা গিয়েছিল টাকা নিতে। পূর্ব মেদিনীপুরে বিভিন্ন দুর্নীতির খবর উনি ছাড়া কে জানবেন!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+