তৃণমূলের ৮ বিধায়ক এবার সাংসদ হওয়ার লড়াইয়ে, মিশন ২০১৯-এ ‘চমক’ মমতার

২০১৯-এর লোকসভা নির্বাচনের বাংলা থেকে ৪২-এ ৪২ করার লক্ষ্যে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই প্রার্থী তালিকায় রয়েছেন ৮ জন বিধায়ক।

২০১৯-এর লোকসভা নির্বাচনের বাংলা থেকে ৪২-এ ৪২ করার লক্ষ্যে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই প্রার্থী তালিকায় রয়েছেন ৮ জন বিধায়ক। অর্থাৎ রাজ্য বিধানসভার ৮ বিধায়ক এবার সাংসদ হওয়ার লড়াইয়ে নামছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিশন ৪২-এর লক্ষ্যে দিল্লির লড়াইয়ে এবার সামিল সুব্রত মুখোপাধ্যায়রা।

অমর সিং রাই

অমর সিং রাই

দার্জিলিংযের বিধায়ক অমর সিং রাই। তিনি গোর্খা জনমুক্তি মোর্চার বিধায়ক হলেও। তাঁকে এবার লড়তে দেখা যাবে তৃণমূলের টিকিটে। দার্জিলিং লোকসভা আসনে মোর্চার সমর্থনে তৃণমূলের টিকিটে প্রার্থী হচ্ছেন তিনি।

কানাইলাল আগরওয়াল

কানাইলাল আগরওয়াল

উত্তর দিনাজপুরের ইসলামপুরের বিধায়ক কানাইলাল আগরওয়াল। তাঁকে এবার রায়গঞ্জ থেকে প্রার্থী করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুরের ইসলামপুরের বিধায়ক কানাইলাল আগরওয়াল। তাঁকে এবার রায়গঞ্জ থেকে প্রার্থী করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আবু তাহের খান

আবু তাহের খান

মুর্শিদাবাদের নওদার বিধায়ক আবু তাহের খান। তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসার পুরস্কার পেলেন। তাঁকে প্রার্থী করা হল মুর্শিদাবাদ কেন্দ্র থেকে।

অপূর্ব সরকার

অপূর্ব সরকার

মুর্শিদাবাদের কান্দির বিধায়ক অপূর্ব সরকার। তিনি কংগ্রেস ছেড়ে এখন তৃণমূলে। বহরমপুর কেন্দ্রে তাঁকে প্রার্থী করল তৃণমূল। যাঁর হাত ধরে তাঁর উত্তরণ সেই অধীর চৌধুরীর বিরুদ্ধেই তিনি প্রার্থী হচ্ছেন।

মহুয়া মৈত্র

মহুয়া মৈত্র

নদিয়ার করিমপুরের বিধায়ক মহুয়া মৈত্র। এবার তাঁকে কৃষ্ণনগরে প্রার্থী করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাপস পালের পরিবর্তে মহুয়া মৈত্রের উপর আস্থা রাখছেন তিনি।

অসিত মাল

অসিত মাল

বীরভূমের হাঁসনের বিধায়ক অসিত মাল। এবার তাঁকে বোলপুর কেন্দ্রে লোকসভা নির্বাচনে প্রার্থী করছে তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রের সাংসদ ছিলেন অনুপম হাজরা। তাঁকে বহিষ্কার করা হল তৃণমূল থেকে। অনুপম আগেই ফেসবুকে অসিত মালের নাম বোলপুরের প্রার্থী হিসেবে জানিয়েছিলেন।

সুব্রত মুখোপাধ্যায়

সুব্রত মুখোপাধ্যায়

বালিগঞ্জের বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়। তাঁকে এবার বাঁকুড়া থেকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ায় তৃণমূলের সাংসদ ছিলেন মুনমুন সেন। মুনমুন সেনকে আসানসোলে সরিয়ে বাঁকুড়ায় সুব্রত মুখোপাধ্যায়কে প্রার্থী করা হল।

শ্যামল সাঁতরা

শ্যামল সাঁতরা

বাঁকুড়ার কোতুলপুরের বিধায়ক শ্যামল সাঁতরা। তাঁকে এবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। এই কেন্দ্রের তৃণমূল সাংসদ সৌমিত্র খান বহিষ্কারের পর এখন বিজেপিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+