মোদী, আপনি লজ্জাহীন! প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ তৃণমূলের

কোনও পরিকল্পনা ছাড়াই সেনাকর্মীদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এদিন এমনটাই অভিযোগ করল তৃণমূল কংগ্রেস।

কোনও পরিকল্পনা ছাড়াই সেনাকর্মীদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এদিন এমনটাই অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। এদিন বিষয়টি নিয়ে প্রশ্ন করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন। একইসঙ্গে তাঁর প্রশ্ন, শুধুমাত্র নির্বাচনে জিততেই কি এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে।

মোদী, আপনি লজ্জাহীন! প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ তৃণমূলের

প্রধানমন্ত্রীকে আক্রমণ করে ডেরেক বলেন, আপনার রাজনৈতিক সমাবেশের পিছনের ছবি হিসেবে ব্যবহার করা শহিদ জওয়ানদের মূল্যবান ছবি নির্লজ্জভাবে কমাতে পারেন। মোদী আপনি লজ্জাহীন, কটাক্ষ করেছেন ডেরেক।

এর আগে পশ্চিমবঙ্গে এসে রাজ্যের সিন্ডিকেট রাজ থেকে শুরু করে চিটফান্ড, মোদীর নিশানায় ছিল রাজ্যের তৃণমূল সরকার। প্রধানমন্ত্রীর অভিযোগের পাল্টা তথ্য দিয়েছিল তৃণমূল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, সারদার নালিক সুদীপ্ত সেনের সঙ্গে এক মঞ্চে উপস্থিত থাকার জন্য গ্রেফতার করা হয়েছিল এই রাজ্যের মন্ত্রীকে। কিন্তু নীরব মোদীর সঙ্গে কতবার দেখা গিয়েছে আমাদের প্রধানমন্ত্রীকে? বাবুল সুপ্রিয়কে কতবার দেখা গিয়েছে গৌতম কুণ্ডুর সঙ্গে। মদন মিত্রের যদি জেল হতে পারে, তাহলে এই সব বিজেপি নেতার জেল হবে না কেন প্রশ্ন তুলেছিলেন তিনি।

পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের ওপর আত্মঘাতী হামলার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলেছিলেন। এবার সেই পথেই মোদীকে আক্রমণ করলেন ডেরেক ও'ব্রায়েন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+