এসএসকেএম-এর দেওয়া 'রক্ষাকবচ'ই ঢাল! অপর মামলায় তৃতীয় নোটিশ পেয়েও থোরাই কেয়ার অনুব্রতের

ষষ্ঠবারের জন্য সিবিআই (CBI) দফতরে হাজিরা এড়ালেন বীরভূম তৃণমূল (Trinamool Congress) সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এদিন তিনি ছটা পনেরো নাগাদ সিবিআই-এর তদন্তকারী অফিসারকে ইমেলে (email) তাঁর অনুপস্থিতির কারণ

ষষ্ঠবারের জন্য সিবিআই (CBI) দফতরে হাজিরা এড়ালেন বীরভূম তৃণমূল (Trinamool Congress) সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এদিন তিনি ছটা পনেরো নাগাদ সিবিআই-এর তদন্তকারী অফিসারকে ইমেলে (email) তাঁর অনুপস্থিতির কারণ উল্লেখ করেন। এদিনের সমন পাওয়ার পরেই চিনার পার্কের ফ্ল্যাটে গিয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করেন তাঁর আইনজীবী। তারপরেই মেল যায় সিবিআইএ-র কাছে। প্রসঙ্গত এদিন আরও এক মামলায় অনুব্রত মণ্ডলকে হাজিরার জন্য নোটিশ ধরিয়েছে সিবিআই।

ইমেলেই জবাব

ইমেলেই জবাব

গরু পাচার মামলায় এদিন সিবিআই-এর নিজাম প্যালেসেরে অ্যান্টি কোরাপশন ডিভিশনে হাজিরার ষষ্ঠ নোটিশ পাওয়া পরে চিনারপার্কে অনুব্রত মণ্ডলের ফ্ল্যাটে চলে আসেন আইনজীবী। সেখানেই ঘন্টাখানেকের ওপরে পরামর্শ চলে। তারপরেই অনুব্র্ত মণ্ডল জানিয়ে দেন এদিন তিনি সিবিআইএ-র দফতরে হাজিরা দিতে পারছেন না।

তদন্তে সহযোগিতার আশ্বাস

তদন্তে সহযোগিতার আশ্বাস

জানা গিয়েছে অনুব্রত মণ্ডল সিবিআইকে করা ইমেলে জানিয়েছেন, তিনি তদন্তে সহযোগিতা করবেন। এই মুহূর্তে অসুস্থতার কারণেই তিনি যেতে পারছেন না বলে জানিয়েছেন তিনি। সিবিআই সূত্রে জানা গিয়েছে, সিবিআই দফতরের হাজিরার জন্য নির্দেষ্ট সাড়ে পাঁচটা বাজারে ৪ মিনিট আগে অর্থাৎ ৫.২৬-এ সিবিআইকে মেল করেন অনুব্রত মণ্ডল।

 এসএসকেএম-এর দেওয়া 'রক্ষাকবচ'

এসএসকেএম-এর দেওয়া 'রক্ষাকবচ'

শুক্রবার সন্ধের পরে অনুব্রত মণ্ডল এসএসকেএম থেকে ছাড়া পান। ১৭ দিন সেখানে ভর্তি ছিলেন তিনি। তবে চিকিৎসকরা তখনই তাঁকে জানিয়েছিলেন ৪ সপ্তাহ তাঁকে বেড রেস্টে থাকতে হবে। দুটি করোনারি আর্টারিতেই ব্লকেজ, একটিতে ৭০ এবং অন্যটিতে ৬০ শতাংশ ব্লক রয়েছে। চার সপ্তাহ পরে ফের পরীক্ষার পরামর্শ দিয়েছেন এসএসকেএম-এর চিকিৎসকরা। এদিন অনুব্রত মণ্ডল সিবিআইকে এসএসকেএম-এর চিকিৎসকদের দেওয়া মেডিক্যাল রিপোর্ট পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। তবে তাতে সিবিআই সন্তুষ্ট কিনা এখনও জানা যায়নি। এবং তাকে সপ্তমবারের জন্য তলব করা হবে নাকি তদন্তকারী অফিসার রিপোর্ট এসএসকেএম এবং দিল্লির এইমসের সঙ্গে যাচাই করবেন, তাও জানা যায়নি। তবে সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের শারীরিক পরিস্থিতি যাচাই করতে কমান্ড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি দল গঠনের প্রক্রিয়া চলছে।

আরও এক মামলায় নোটিশ

আরও এক মামলায় নোটিশ

এদিন অনুব্রত মণ্ডলকে আরও এক মামলায় নোটিশ ধরিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এদিন ভোট পরবর্তী হিংসার মামলায় রবিবার সকালে হাজিরার জন্য নোটিশ পাঠানো হয়েছে। সেখানে অনুব্রত মণ্ডলকে রবিবার দুপুর আড়াইটের মধ্যে দেখা করতে নির্দেশ দেওয়া হয়েছে। এনিয়ে ভোট পরবর্তী হিংসার মামলায় অনুব্রত মণ্ডলকে তৃতীয়বারের জন্য নোটিশ পাঠানো হল। এই মামলাতেও অনুব্রত মণ্ডল সিবিআই-এর সামনে হাজিরা দেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+