কলকাতাতেও নকুলদানার বিধান! বিজেপির বিরুদ্ধে বাংলায় অশান্তি পাকানোর অভিযোগ অনুব্রতর

দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়ের সমর্থনে নির্বাচনী সভায় করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়ের সমর্থনে নির্বাচনী সভায় করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি তার বক্তৃতায় দক্ষিণ কলকাতার ভোটারদের ভোটের দিন নকুল দানা খাওয়ানোর বিধান দিলেন এই তৃণমূল নেতা। অনুব্রত মণ্ডল বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করার মতো পাঙ্গা নেই বিজেপির। সিপিএমের ৩৪ বছরে অপশাসনের অভিযোগ করে বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করেন তৃণমূলের এই নেতা।

কলকাতাতেও নকুলদানার বিধান! বিজেপির বিরুদ্ধে বাংলায় অশান্তি পাকানোর অভিযোগ অনুব্রতর

অনুব্রত মণ্ডল বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় শান্তি ফিরিয়ে এনেছেন। সেই শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের ডাক দেন তিনি। লেক মার্কেটের সামনে আয়োজিত এই নির্বাচনী সভায় অনুব্রত মণ্ডল ছাড়াও বক্তব্য রাখেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতারা। ছিলেন দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়ও।
বেহালার পর্ণশ্রীর ১৩১ নম্বর ওয়ার্ডে দক্ষিণ কলকাতার লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়ের এর সমর্থনে একসভায় বক্তব্য রাখেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সভাস্থলে নকুলদানা বিতরণ করা হয়। অনুব্রত মণ্ডল বলেন, মোদি তো কিছু দিতে পারছে না, তারা তো নকুলদানা বিতরণ করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+