বিদেশ যাত্রায় ইডির নিষেধাজ্ঞা! চিকিৎসার স্বার্থে হাইকোর্টে আবেদন অভিষেকের
কয়লা পাচার মামলায় ইডি (ED) একাধিকবার সমন পাঠিয়েছে তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং তাঁর স্ত্রী রুজিরাকে। তাঁদের বিদেশ যাত্রার ওপরেও রয়েছে নিষেধাজ্
কয়লা পাচার মামলায় ইডি (ED) একাধিকবার সমন পাঠিয়েছে তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং তাঁর স্ত্রী রুজিরাকে। তাঁদের বিদেশ যাত্রার ওপরেও রয়েছে নিষেধাজ্ঞা। যার বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আবেদন তাঁর। বলেছেন, চিকিৎসার জন্য বিদেশ সফরের অনুমতি দেওয়া হোক।

ইডির কাছে আবেদন খারিজ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠমহল সূত্রে খবর আগে থেকেই চোখের চিকিৎসা করাতে বিদেশ যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এব্যাপারে তিনি ইডিকে চিঠি দিয়ে অনুরোধ করেন, তাঁকে যেন ৩-১০ জুনের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা না হয়। সেক্ষেত্রে ইডি আপত্তি করে বলে জানা গিয়েছে। ইডি জানিয়ে দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রায় আপত্তি রয়েছে।

দুর্ঘটনায় চোখে আঘাত
বছর কয়েক আগে সড় দুর্ঘটনায় চোট পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার প্রথমের দিকে চিকিৎসা দেশে হলেও পরবর্তী সময়ে বিদেশ যেতে হয় তাঁকে। তারপর থেকে মাঝে মধ্যেই চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। যদিও এবার তাঁর চোখের চিকিৎসার জন্য বিদেশ সফরে বাধা দিয়েছে ইডি।

হাইকোর্টের দ্বারস্থ অভিষেক
ইডির আদেশের ওপরে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক। এব্যাপারে তাঁর আইনজীবী জানিয়েছেন, চোখের সমস্যা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। চিকিৎসার জন্যদুবাই যেতে চিঠি দিয়েছিলেন। কিন্তু ইডি জানিয়েছে, বিদেশ যাওয়ায় আপত্তি রয়েছে তাদের। তারপরেই হাইকোর্টে আবেদন করেন তৃণমূল নেতা। বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে এদিন দুপুরে এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।

অভিষেকর শুনানি করতে হবে কলকাতায়
দিল্লিতে ইডির অফিসে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর দিল্লিতে গিয়ে ইডির দফতরের হাজিরা নিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি হাইকোর্ট ইডির অবস্থান বহাল রাখলে সুপ্রিম কোর্টে আবেদন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সুপ্রিম কোর্ট জানায় ইডির আধিকারিকরা কয়লা পাচার মামলায় কলকাতায় গিয়েই জিজ্ঞাসাবাদ করতে পারবেন। পাশাপাশি রাজ্য সরকারকেও নির্দেশ দেওয়া হয় ইডির আধিকারিকদের পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত যেন করা হয়।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications