১০ দিগন্ত কলকাতা', উন্নততর মহানগর গড়ার প্রতিশ্রুতি দিয়ে পুরভোটের ইস্তেহার প্রকাশ তৃণমূলের
১০ দিগন্ত কলকাতা', উন্নততর মহানগর গড়ার প্রতিশ্রুতি দিয়ে পুরভোটের ইস্তেহার প্রকাশ তৃণমূলের
পুরভোটের ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সুব্রত বক্সি পুরভোটের ইস্তেহার প্রকাশ করেন। তাতে ১০ দিগন্ত কলকাতা প্রকল্পের কথা বলা হয়েছে। তাতে মহানগরের সড়ক থেকে শুরু করে জলনিকাশী ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

পুরভোটের প্রস্তুতি তুঙ্গে
১৯ ডিসেম্বর কলকাতায় পুরসভা ভোট। তার তোরজোর শুরু হয়ে গিয়েছে শহরে। প্রচারে জোর দিয়েছে সব রাজনৈতিক দলই। শাসক দলের নেতারাও প্রচারে কোমর কষেছেন। প্রতিদিনই কোনও না কোনও কেন্দ্রে ভোটের প্রচার করছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। পুরভোটের প্রচারে কোনও খামতি রাখতে চাইছেন না শাসক দলের নেতারা। গোষ্ঠিদ্বন্দ্ব যাতে মাথা চারা না দেয় তা নিয়ে কড়া বার্তা দিয়েছেন নেত্রী।

ইস্তেহার প্রকাশ
শনিবার কলকাতা পুরসভা ভোটের ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। মহারাষ্ট্রভবনে প্রকাশ করা হয় ইস্তেহার। সুব্রত বক্সি এবং দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ইস্তেহারে ১০ দিগন্ত কলকাতা প্রকল্পের কথা বলা হয়েছে। এই প্রকল্পে কলকাতার নাগরিকদের আরও উন্নচ পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাতে কলকাতা শহরও আরও উন্নতকরে গড়ে তোলার কথা বলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস মহাসচিব বলেছেন যেভাবেই কলকাতা শহরকে উন্নততর করে তোলাই তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য।

উন্নততর কলকাতা গড়ার প্রতিশ্রুতি
ইস্তেহারে উন্নততর কলকাতা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাতে বলা হয়েছে শহরের সব সড়ক বা রাস্তােক মসৃণ করে গড়ে তোলা হবে। কোনও রকম গর্ত যাতে রাস্তায় না থাকে তার ব্যবস্থা করা হবে। শহরের জল নিকাশী ব্যবস্থা আরও উন্নত করার কথা বলা হয়েছে। শহরের যাতে কোনও পরিস্থিতিতেই কোথাও জল না জমে তার জন্য আরও ২০০টি পাম্প বসানোর কথা বলা হয়েছে ইস্তেহারে। সেই সঙ্গে শহরের সব বাড়িতে পানীয় জল পরিষেবা পৌঁছে দেওয়ার কথাও বলা হয়েছে। সেই সঙ্গে ডেঙ্গি মোকাবিলায় শহরে আরও ৩০টি ডেঙ্গি নির্নায়ক কেন্দ্র গড়ে তোলার কথা বলা হয়েছে।

পুর পরিষেবায় জোর
ইস্তেহারে পুর পরিষেবা উন্নততর করার কথা বলা হয়েছে। তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন তিলোত্তমাকে উন্নত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই তিলোত্তমাকে আরও উন্নত করার কথা বলা হয়েছে। তাই নাগরিক পরিষেবা আরও বেশি করে উন্নত করে গড়ে তোলার কথা বলা হয়েছে। পুরভোটে জনমতের প্রতিফলন ঘটবে বলে জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন রাজ্য সরকার যেমন রাজ্য বাসীর উন্নয়নের কথা ভেবে লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ একাধিক প্রকল্পের সূতনা করেছে। ঠিক সেভাবেই একাধিক পরিকল্পনার সূচনা করা সিদ্ধান্ত নিয়েছেন শহরের উন্নয়নের কথা ভেবে।












Click it and Unblock the Notifications