(ছবি) ২১ জুলাই সমাবেশের কিছু রঙিন ঝলক
কলকাতা, ২১ জুলাই: ২১ জুলাই উপলক্ষে সোমবার ধর্মতলায় সমাবেশ করল তৃণমূল কংগ্রেস। থিকথিকে ভিড় দেখে আহ্লাদিত হয়েছেন দলের নেতারা। পিটিআইয়ের ক্যামেরায় ধরা পড়ল এই সমাবেশের কিছু মুহূর্ত।

কেমন আছেন?
রঞ্জিত মল্লিকের কুশল সংবাদ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে কোয়েল মল্লিক, অরিন্দম শীল ও ব্রাত্য বসু।

খুকুমণি!
টলিউডের অভিনেত্রীদের গালে স্নেহের পরশ।

ওই দেখুন!
মঞ্চ থেকে জনসমুদ্রের দিকে ইঙ্গিত করছেন সাংসদ মুনমুন সেন। সঙ্গে মদন মিত্র।

লঘু মেজাজে
ফুরফুরে মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে দেব, ফিরহাদ হাকিম প্রমুখ।












Click it and Unblock the Notifications