সিবিআই-ইডিকে 'অপব্যবহারে'র অভিযোগে বিধানসভায় প্রস্তাব তৃণমূল সরকারের
এজেন্সির অপব্যবহার নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এই বিষয়ে কেন্দ্রের দ্বারস্থও হয়েছেন তিনি। এই অবস্থায় ফের একবার সিবিআই -ইডিকে অপব্যবহার করা হচ্ছে বলে আওয়াজ তুলল তৃণমূল কংগ্রেস। এর আগে বঙ্গ বিধানসভা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ব্যবহার নিয়ে নিন্দা প্রস্তাব আনে শাসকদল। এবার ১৮৫ ধারায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 'অপব্যবহার' নিয়ে প্রস্তাব তৃণমূলের।
যদিও সেই সময়ে বিজেপির ( Bengal Bjp) কোনও বিধায়ক উপস্থিত ছিলেন না বলে জানা গিয়েছে। একেবারে বিরোধী শূন্য (West Bengal Assembly) অবস্থাতেই তৃণমূলের আনা প্রস্তাব পাশ হয় বলে জানা গিয়েছে।
#UPDATE | Motion, which was moved under rule 185 against alleged misuse of central agencies, was passed in the West Bengal Assembly.
— ANI (@ANI) March 13, 2023

একের পর এক দুর্নীতির তদন্তে সিবিআই এবং ইডি।
রাজ্যে একের পর এক দুর্নীতির তদন্তে সিবিআই এবং ইডি। শিক্ষায় দুর্নীতি নিয়ে একের পর তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে সিবিআই এবং ইডি। শুধু তাই নয়, গরু পাচারের তদন্তে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়েছে ইডির আধিকারিকরা। এছাড়াও কয়লা পাচারের তদন্তেও দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে। এছাড়াও সারদা সহ একাধিক চিটফান্ড মামলাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে আসছে।

১৮৫ ধারায় এই প্রস্তাব আনেন তৃণমূলের পরিষদীয় দল
এই অবস্থায় রাজনৈতিক উদ্দেশ্যে সিবিআই এবং ইডিকে ব্যবহার করা হচ্ছে বলে দাবি শাসকদলের। এই অবস্থায় আজ সোমবার বঙ্গ বিধানসভায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 'অপব্যবহার' নিয়ে প্রস্তাব আনা হয়। ১৮৫ ধারায় এই প্রস্তাব আনেন তৃণমূলের পরিষদীয় দলের উপমুখ্য সচেতক তাপস রায়। আর তাতে অর্থাৎ প্রস্তাবের পক্ষে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ তৃণমূল বিধায়করা অংশ নেন। যদিও বিরোধী শূন্য অবস্থাতেই সেই প্রস্তাব পাশ হয়ে যায়। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসেই এজেন্সির অপব্যবহার নিয়ে নিন্দা প্রকাশ আনা হয় বিধানসভাতে। আর এর মধ্যে ফের একবার এজেন্সির বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

কোনও বিজেপি বিধায়ক উপস্থিত ছিলেন না
প্রস্তাবের আলোচনাতে এদিন কোনও বিজেপি বিধায়ক উপস্থিত ছিলেন না । বিরোধী শূন্য অবস্থাতেই প্রস্তাব পাশ হয়। তবে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ বিজেপি বিধায়করা। এমনকি এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, আদালতের নির্দেশে দুর্নীতি নিয়ে তদন্ত হচ্ছে। বিজেপি কোথাও সিবিআই কিংবা ইডিকে ডাকেনি। ফলে এহেন আলোচনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি তাঁর। শুধু তাই নয়, একের পর এক দুর্নীতি সামনে আসছে। এই অবস্থায় দুর্নীতি পরায়ণ দের সঙ্গে কোনও আলোচনাতেই তাঁরা থাকবেন না বলেও মন্তব্য করেছেন বিরোধী দলনেতা।












Click it and Unblock the Notifications