রাজনীতি ছেড়ে দেব, তবু বিজেপিতে যাব না, 'বাহুবলী' অর্জুনকে চরম বার্তা সৌগতর

রাজনীতি ছেড়ে দেব, তবু বিজেপিতে যাব না, 'বাহুবলী' অর্জুনকে চরম বার্তা সৌগতর

সৌগত রায়ও বিজেপিতে যোগ দেবেন। শনিবার বিস্ফোরক দাবি করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। পাল্টা আক্রামণ করেছেন সৌগত রায়ও। তিনি অর্জুনকে চরম বার্তা দিয়ে বলেছেন রাজনীতি ছেড়ে দেব কিন্তু বিজেপিতে যাব না। বাহুবলী অর্জুন মিথ্যে প্রচার চালাচ্ছে শাসক দলের বিরুদ্ধে। আরএসএসের এটা পুরনো অস্ত্র বলে দাবি করেছেন সৌগত রায়।

অর্জুনকে আক্রমণ সৌগত রায়ের

অর্জুনকে আক্রমণ সৌগত রায়ের

রাজনীতি ছেড়ে দেব কিন্তু কোনও দিন বিজেপিতে যাব না। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে চরম বার্তা দিলেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। প্রসঙ্গত উল্লেখ্য শনিবার সকালে অর্জুন সিং দাবি করেন ক্যামেরা সরানেই সৌগত রায় বিজেপিতে যোগ দেবেন। সৌগত সহ তৃণমূলের ৫ সাংসদ বিজেপিতে যোগ দেওয়ার তালিকায় রয়েেছন।

 অসত্য প্রচার চালাচ্ছে বিজেপি

অসত্য প্রচার চালাচ্ছে বিজেপি

অর্জুন সিংয়ের মন্তব্যের পরেই পাল্টা আক্রমণ শানিয়েছেন দমদমের তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। তিনি বলেছেন বাহুবলি অর্জুন, অসত্য প্রচার চালাচ্ছেন তিনি। এটা আরএসএসের পুরনো কৌশল। অমিত মালব্যদের শেখানো কৌশলে হাঁটছেন বিজেপি নেতারা। অসত্য প্রচার চালিয়ে ভোটার ভাঙানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন অর্জুন সিংরা।

শুভেন্দু বিতর্ক

শুভেন্দু বিতর্ক

শুভেন্দু দলে থাকবেন না চলে যাবেন এই নিয়ে তুমুল আলোড়ন তৈরি হয়েছে শাসক দলে। রামনগরের সভায় শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকার কথা বললেও সেই মন্তব্য ধোঁয়াশা িছল। একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন শুভেন্দু। পরের সপ্তাহে ফের শুভেন্দুর সঙ্গে আলোচনায় বসতে চলেছে শাসক দল। সেই আলোচনা হবে সৌগত রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ।

কল্যাণ-শুভেন্দু দ্বৈরথ

কল্যাণ-শুভেন্দু দ্বৈরথ

শুভেন্দু অধিকারীর সঙ্গে এদিলে প্রকাশ্যে বিবাদ শুরু হয়েছে শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে বিস্ফোরক দাবি করেছিলেন কল্যাণ। এমনকী অহংকারই যে পতনের কারণ হতে চলেছে শুভেন্দুর সেটা মনে করাতে লক্ষ্মণ শেঠের কথা বলেছিলেন তিনি। সিপিএমের দোর্দণ্ড প্রতাপ সাংসদ লক্ষ্ণণ শেঠকে পরাস্ত করেছিলেন শুভেন্দুই। এখন লক্ষ্ণণ শেঠের পথেই হাঁটছেন তিনি। এমনই দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+