'পুরাতনই ভিত্তি, নতুন ভবিষ্যৎ', মমতা-অভিষেকের ছবি দিয়ে নতুন ফ্লেক্স শহরে
'পুরাতনই ভিত্তি, নতুন ভবিষ্যৎ', মমতা-অভিষেকের ছবি দিয়ে নতুন ফ্লেক্স শহরে
পোস্টার নিেয় গত কয়েকদিন ধরে বঙ্গ রাজনীিততে নতুন তরজা শুরু হয়েছে। সেই তরজার নেপথ্যে েয পার্থ-অনুব্রতর গ্রেফতারি তাতে কোনো সন্দেহ েনই। রবিবার উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটে দেখা গেল টিএমসির নতুন পোস্টার, ফ্লেক্স। তাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে লেখা হয়েছে, 'পুরাতনই ভিত্তি, নতুন ভবিষ্যৎ'। এই পোস্টার ঘিরে নতুন করে জল্পনায় তপ্ত হয়েছে শহর।

নতুন পোস্টার টিএমসির
৬ মাসের মধ্যে নতুন টিএমসি দেখতে পাবেন। অভিষেকের বার্তার পরেই শহর থেকে জেলা সর্বত্র ছড়িয়ে পড়েছিল নতুন টিএমসি লেখা পোস্টার। তার পরেই আবার রবিবার উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটে পড়েেছ নতুন একটি পোস্টার তােত টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাট আউটের সঙ্গে রয়েছে , পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ লেখা স্লোগান। কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে এই পোস্টার দেখা গিয়েছে।

কারা দিলেন এই পোস্টার
দলে কী তাহলে সত্যিই দুই ভাগে ভাগ হয়ে গেল। প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু সুকিয়া স্ট্রিটের এই পোস্টার কাদের দেওয়া। খোঁজ করতেই জানা গেল, ২৮ নম্বর ওয়ার্ড বাংলা সিটিজেন্স ফোরামের নাম। তাঁরা জানিয়েছেন কোনও রাজনৈতিক দল নন তাঁরা নাগরিক মঞ্চ। সেই নাগরিক মঞ্চের পক্ষ থেকেই পোস্টার দেওয়া হয়েছে। অর্থাৎ এই পোস্টারে কোনো পন্থী হিসেবে তাঁরা নাম দিতে চাননি। একেবারেই মুখ্যমন্ত্রীকে ভালবেসেই এই পোস্টার তাঁরা গিয়েছে।

অভিষেক বনাম মমতা
একুশের বিধানসভা ভোেটর পর থেকেই টিএমসির অন্দরে কেমন এতটা ভাগাভাগি তত্ব উঠে এসেছিল। অভিষেকের নতুন পদ প্রাপ্তির পর সেই ভাগ যেন আরো প্রকট হতে শুরু করে। অভিষেকই এখন টিএমসির সর্বে সর্বা এমনই জল্পনা শুরু হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারিেত টিএমসির ভাবমূর্তিতে যে আঘাত লাগে তা ভরাট করতে ময়দানে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেন আগামী ৬ মােসর মধ্যে নতুন টিএমসি দেখা যাবেষ অভিষেকের এই বার্তার পরেই কালীঘাটে মমতার বাড়ির কাছে অভিষেকের বিশাল কাট আউট দেয়া পোস্টার পড়েছিল। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল না। কলকাতার গণ্ডি ছাড়িয়ে জেলাতেও ছড়িয়ে পড়ে সেই পোস্টার।

চাপ বাড়ছে অন্দরে
পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর শাসক দল টিএমসির অন্দরে যে চার বেড়েছে তাতে কোনও সন্দেহ েনই। সেই ড্যামেজ কন্ট্রোলে একের পর এক কড়া িনর্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই পঞ্চােয়ত নির্বাচন। উন্নয়নের কাজে দুর্নীতি রুখতে জেলা শাসকদের কড়া িনর্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে এফআইআর করার িনর্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। এদিকে আবার অনুব্রতকে গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদের ডাক দিয়েছেন তাঁরা। এদিকে আবার দুর্নীতি মুক্ত নতুন টিএমসি গড়ার ডাক দিয়েছেন অভিষেক। তার মুখে কিন্তু একবারও অনুব্রত মণ্ডল বা পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি িনয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি।












Click it and Unblock the Notifications