যোধপুর পার্কে রাতে ধর্নায় বসবেন সুখেন্দু শেখর, আজ কলকাতার সঙ্গে রাত জাগবে দিল্লি-মুম্বই- বেঙ্গালুরুও

আরজি কর হাসপাতালের চিকিৎসক তরুণীর নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় রাত জাগবে মহিলারা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তার ক্যাম্পেন শুরু হয়ে গিয়েছে। তাতে সামিল হয়েছে মুম্বই-দিল্লি- বেঙ্গালুরুর মতো মেট্রো শহরও।

গোটা দেশেই আজ আরজি করের ঘটনার প্রতিবাদে আজ পথে নামবে মহিলারা। কলকাতা সহ গোটা বাংলায় আজ প্রতিবাদে পথে নামছে মহিলারা। কোনও রাজনৈতিক পতাকা নয় মেয়েরা নিজেরা নিজেদের নিরাপত্তার জন্য আজ রাজ জাগবে বলে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী প্রথম এই কর্মসূচির ডাক দেন।

RG Kar Hospital

কলকাতা কেবল নয় জেলায় জেলায় পথে নামছে মহিলারা। কোচবিহার থেকে কাকদ্বীপ, বাদ যাচ্ছে না দার্জিলিং। স্বাধীনতা দিবসের আগের দিন নতুন সূর্যোদয়ের দেখবে বাংলা। আর কারোর হাতে নিজেদের নিরাপত্তা তুলে দিতে চাননা মহিলারা। তাঁরা এবার নিজেরাই নিজেদের দায়িত্ব নিতে চান। সোশ্যাল মিডিয়ায় এর প্রচার এতোটাই হয়েছে যে পাড়ায় পাড়ায় পর্যন্ত এই কর্মসূচি শুরু হচ্ছে।

কলকাতা কেবল নয় জেলায় জেলায় পথে নামছে মহিলারা। কোচবিহার থেকে কাকদ্বীপ, বাদ যাচ্ছে না দার্জিলিং। স্বাধীনতা দিবসের আগের দিন নতুন সূর্যোদয়ের দেখবে বাংলা। আর কারোর হাতে নিজেদের নিরাপত্তা তুলে দিতে চাননা মহিলারা। তাঁরা এবার নিজেরাই নিজেদের দায়িত্ব নিতে চান। সোশ্যাল মিডিয়ায় এর প্রচার এতোটাই হয়েছে যে পাড়ায় পাড়ায় পর্যন্ত এই কর্মসূচি শুরু হচ্ছে।

মেয়েদের রাত দখলের এই কর্মসূচিতে সামিল হয়েছেন দুই তৃণমূল নেতা। একজন সাংসদ সুখেন্দু শেখর রায়। অন্যদিকে মনোরঞ্জন ব্যপারী মেয়েদের রাত দখলের কর্মসূচিতে সমর্থন জানিয়েছেন। বুধবার সকালে সুখেন্দু শেখর রায় তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছিলেন, তাঁরও ঘরে মেয়ে-নাতনী রয়েছে। তাই নৈতিক ভাবে তিনি এই কর্মসূচিকে সমর্থন করেন। এবং তিনি এই কর্মসূচির পাশে রয়েছেন। বুধবার রাতে সম্ভব হবে না রাত জাগার তবে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনি যোধপুর পার্কে নেতাজী মুর্তিত পাদদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন।

সুখেন্দু শেখরের এই কর্মসূচিকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি কটাক্ষ করে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো স্ট্র্যাটেজি এটি। তবে শুধু সুখেন্দু শেখর নন তৃণমূল কংগ্রেসের আরেক বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী জানিয়েছেন তিনি যাদবপুরের ভিঁড়ে থাকবেন। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই এই ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্তের ফাঁসির সাজা দাবি করেছে।

এদিকে আজ কেবল কলকাতা বা বাংলা নয় আরজি করের ঘটনার প্রতিবাদে রাত জাগবে দিল্লি-মুম্বই-বেঙ্গালুরুও। সকাল থেকে গোটা দেশেই ৮ ধণ্টা আউটডোর পরিষেবা বন্ধ রেখেছেন তাঁরা। আজদই কলকাতায় আসছে IMA-র প্রতিনিধি দল। তাঁরা মৃত চিকিৎসকের বাড়িতে যাবেন। এবং আরজি কর হাসপাতাল ঘুরে দেখবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার জন্যও সময় চেয়েছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+