Sukhendu Shekhar Roy: ফের বিদ্রোহী সুখেন্দু শেখর, ছাড়লেন তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদ

আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার দলের মুখপত্রের পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় সেকথা শেয়ার করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের পদত্যাগের কথা জানিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ লিখেছেন সত্যমেব জয়তে। সুপ্রিম কোর্টের শুনানির দিনেই তৃণমূল কংগ্রেস সাংসদের এই পদক্ষেপ বেশ অস্বস্তি বাড়িয়েছে শাসকদলের।

এর আগে আরজিকর কাণ্ডে সুখেন্দু শেখর রায় প্রথম থেকেই সরব হয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর একের পর এক পোস্ট রীতিমতো অস্বস্তিতে ফেলেছিল শাসকদলকে। প্রথম দিনেই রাত জাগার কর্মসূচিতে সামিল হয়েছিলেন তিনি। তারপরে দিল্লিতেও প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছিলেন তিনি। তারপরেই লালবাজারে তলব করা হয়েছিল তাঁকে।

Sukhendu Shekhar Roy

লালবাজারের তলবের পরেই কলকাতা হাইকোর্টে গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে মামলা করেছিলেন তিনি। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরেই তৈরি হয়েছিল বিবাদ। সন্দীপ ঘোষের গ্রেফতারির পরেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সুখেন্দু শেখর। আন্দোলনে নেমে ডাক্তারি পড়ুয়ার মৃত্যু নিয়ে আবেগ প্রবণ হয়ে উঠেছিলেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য গতকাল জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ৬ ঘণ্টা কালীঘাটে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করার পর তাঁদের ৯৯ শতাংশ দাবি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পরে মুখ্যমন্ত্রী আন্দোলনকারী চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার অনুরোধ জানান। কিন্তু সুপ্রিম শুনানি না হওয়া পর্যন্ত কর্মবিরতি তাঁরা জারি রাখবেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য সেই বৈঠকের পরেই সুখেন্দু শেখর রায় দলীয় মুখপত্রের সম্পাদকের পদ থেকে ইস্তফা দেন। সোমবার রাতেই তিনি পদত্যাগ করেন। কিন্তু মঙ্গলবার সকালে সেটি প্রকাশ্যে আসে। এবং তৃণমূল কংগ্রেস সাংসদও তা নিশ্চিত করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য আরজি করের ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন জহর সরকারও। মুখ্যমন্ত্রীর অনুরোধেও তিনি সেই পদত্যাগ পত্র প্রত্যাহার করেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+