'আমার বিরুদ্ধে অভিযোগগুলি কি? জানতে চাইব সিবিআইয়ের কাছে'
নির্ধারিত সময় ঠিক ১১ টা নাগাদ সিবিআই দফতর পৌঁছে যান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমকে কার্যত এড়িয়ে দফতরের মধ্যে ঢুকে যান সুদীপবাবু।
কলকাতা, ৩ জানুয়ারি : আমাকে সিবিআই ডেকেছে, তাই এসেছি। আমার বিরুদ্ধে অভিযোগগুলি জানতে চাইব সিবিআইয়ের কাছে। একেবারে ঠাণ্ডা মাথায় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে এমনটাই জবাব দিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। শুধু ঠাণ্ডা মাথায় উত্তর দেওয়া নয়, তাঁর বডি ল্যাঙ্গুয়েজও ছিল খুব শান্ত। কোথাও যেন কনফিডেন্স রয়েছেন তিনি! এমনকি, তাঁকে তলব কি কোনও রাজনৈতিক ষড়যন্ত্র? সংবাদমাধ্যমের এই প্রশ্নের উত্তরেও তিনি কোনও বিতর্কিত মন্তব্য করতে চাননি। তাঁর সাফ জবাব, এই বিষয়ে যা বলার দলই বলবে।[সুদীপের হাজিরা, প্রশ্নমালা নিয়ে শহরে হাজির তাপস মামলার আইও]
নির্ধারিত সময় ঠিক ১১ টা নাগাদ সিবিআই দফতর পৌঁছে যান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমকে কার্যত এড়িয়ে দফতরের মধ্যে ঢুকে যান সুদীপবাবু। জানা গিয়েছে, ইতিমধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। প্রথমে দফতরের প্রথম তলাতে তাঁকে বসানো হলেও, আপাতত সিবিআই দ্বিতীয় তলাতে তাঁর জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা।

অন্যদিকে, সিবিআই দফতরের বাইরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনীকে। সিজিও কমপ্লেক্সের ঢোকা এবং বেরনোর সমস্ত রাস্তায় বসানো হয়েছে পুলিশ পিকেট। এমনকি, সিজিও কমপ্লেক্সের মধ্যে সাধারণের গতিবিধিও নিয়ন্ত্রণ করা হয়েছে।
প্রসঙ্গত, তিনবারের নোটিশ পাওয়ার পরে আজ মঙ্গলবার সিবিআই দফতরে হাজিরা দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁকে জেরা করতে ইতিমধ্যে ১০ টি প্রশ্নেরমালা সাজিয়ে ফেলেছেন তদন্তকারী আধিকারিকরা। শুধু তাই নয়, যাতে সুদীপবাবুকে প্রশ্নবানের মুখে ফেলা যায় সেজন্যে সোমবার দফায় দফায় তাপস পালকে জেরা করে সিবিআই। রোজভ্যালিতে সুদীপ যোগ খুঁজে বার করার চেষ্টা করেন। জেরায় পাওয়া সমস্ত তথ্য হাতে নিয়ে ইতিমধ্যে সিবিআই কমপ্লেক্সে হাজির হয়ে গিয়েছেন তাপস পাল মামলার তদন্তকারী আধিকারিক।












Click it and Unblock the Notifications