মমতা দাঁড়িয়েছিলেন কেষ্টর পাশে! এবার সৌগত রায় অনুব্রতকে পার্থর থেকে আলাদা করলেন

স্বাধীনতা দিবসের আগের দিন বেহালায় এক অনুষ্ঠানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) প্রশ্ন করেছিলেন কী করেছেন অনুব্রত মণ্ডল (anubrata mondal) , যে তাঁকে গ্রেফতার করা হয়েছে! সেই সময়ই পরিষ্কার হয়ে

স্বাধীনতা দিবসের আগের দিন বেহালায় এক অনুষ্ঠানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) প্রশ্ন করেছিলেন কী করেছেন অনুব্রত মণ্ডল (anubrata mondal) , যে তাঁকে গ্রেফতার করা হয়েছে! সেই সময়ই পরিষ্কার হয়ে গিয়েছিল তৃণমূল পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অনুব্রত মণ্ডলকে পৃথক চোখে দেখছে। দলের সাংসদ সৌগত রায় (Sougata Roy) সেই অবস্থান আরও স্পষ্ট করে দিলেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, পার্থ ও অনুব্রতর মধ্যে ফারাক রয়েছে।

ইডির হাতে গ্রেফতারের পরে জেল হেফাজতে পার্থ

ইডির হাতে গ্রেফতারের পরে জেল হেফাজতে পার্থ

২৩ জুলাই ইডির হাতে গ্রেফতার হয়েছিলে রাজ্যের তৎকালীন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এসএসসির নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তবে তার আগেই তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। বান্ধবীকে গ্রেফতার পরে তাঁর বেলঘরিয়ার ফ্ল্যাট থেকেই কোটি কোটি টাকা পাওয়া যায়। সব মিলিয়ে নগদে প্রায় ৫০ কোটির বেশি উদ্ধার করে ইডি। উদ্ধার হয়, সোনার গয়না। অর্পিতা মুখোপাধ্যায়েরনামে থাকা একাধিক কোম্পানির হদিশ পাওয়া যায়। এছাড়াও দুজনের নামে থাকা একাধিক বাগানবাড়ি এবং বাড়ি, অজস্র দলিলের হদিশও পাওয়া যায় বলে দাবি তদন্তকারী সংস্থার। তবে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় দুজনেই দাবি করেছেন, ওই টাকা তাদের নয়।
পাশাপাশি অর্পিতার যাবতীয় লাইভ ইনসিওরেন্সের নমিনি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এমন কী প্রিমিয়াম দেওয়ার পরে মেসেজও ঢুকত পার্থ চট্টোপাধ্যায়ের মোবাইলে, এমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

ফের সিবিআই হেফাজত অনুব্রতের

ফের সিবিআই হেফাজত অনুব্রতের

এদিন অনুব্রত মণ্ডলটকে ৪ দিনের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে সিবিআই। এর আগে গ্রেফতারের পরে ১০ দিন সিবিআই হেফাজতে ছিলেন অনুব্রত মণ্ডল। তাঁর ক্ষেত্র অভিযোগ গরু পাচারের। তাঁর কিংবা পরিচিতের হেফাজত থেকে নগদে কোনও টাকা উদ্ধার না হলেও স্ত্রী ও মেয়ের নামে কোম্পানি, রাইস মিল, বহু জমি এবং গাড়ির হদিশ পাওয়া গিয়েছে। এছাড়াও প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের হদিশ পাওয়ার পরে সিবিআই তা ফ্রিজ করে দিয়েছে। বীরভূম ছাড়াও পাশ্ববর্তী জেলায় মেয়ের অংশীদারিত্বে মিলেছে চালকলের হদিশ।

পার্থ- অনুব্রতকে নিয়ে ভিন্ন অবস্থান তৃণমূলের

পার্থ- অনুব্রতকে নিয়ে ভিন্ন অবস্থান তৃণমূলের

দুজনের বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ। কিন্তু দুজনের ক্ষেত্রে ভিন্ন অবস্থান তৃণমূলের। পার্থ চট্টোপাধ্যায়কে দলের মহাসচিবের পথে থেকে যেমন সরানো হয়েছে, ঠিক তেমনই সরানো হয়েছে মন্ত্রিত্ব থেকেও। যদি অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে তা করা হয়নি। তাঁকে এখনও বীরভূমের জেলা তৃণমূলের সভাপতির পদে বহাল রাখা হয়েছে।

অনুব্রতের পাশে মমতা, পার্থর ক্ষেত্রে নয়

অনুব্রতের পাশে মমতা, পার্থর ক্ষেত্রে নয়

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দুর্নীতি কিংবা কোনও অন্যায়কে সমর্থন করেন না। তিনি রাজনীতি করা মানে ত্যাগ করার উদাহরণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সবাই সাধু একথা তিনি বলতে পারবেন না। তবে না জেনে ভুল করলে তিনি ক্ষমা চাওয়ার কথা জানিয়েছিলেন। বলেছিলেন সঠিক সময়ের মধ্যে বিচার হোক।আর কেউ যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হোক।
অন্যদিকে অনুব্রত মণ্ডলের গ্রেফতারের দুদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, কেন তাঁকে গ্রেফতার করা হল? কী করেছিল কেষ্ট, প্রশ্ন করেছিলেন তিনি। সিবিআই কেষ্ট বাড়িতে ঢুকে তাণ্ডব চালিয়েছে, অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সৌগতও অনুব্রতর পাশে

সৌগতও অনুব্রতর পাশে

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় সৌগত রায়কেও দেখা গিয়েছে অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়াতে। তিনি পার্থ ও অনুব্রতের তফাত করতে গিয়ে বলেছেন, পার্থর ক্ষেত্রে ওর বান্ধবীর ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। কিন্তু অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে তা হয়নি। তিনি বলেছেন, অনুব্রতের বিরুদ্ধে যে টুকু অভিযোগ তা ওর মেয়েকে ঘিরে। তবে সম্পত্তিউদ্ধার নিয়ে তিনি বলেন, সেগুলো তো প্রমাণ-দলিল না দেখে কিছু বলা যাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+