করোনায় আক্রান্ত সাংসদ শতাব্দী রায়ের বাবা, ভর্তি হলেন বেসরকারি হাসপাতালে
করোনায় আক্রান্ত সাংসদ শতাব্দী রায়ের বাবা, ভর্তি হলেন বেসরকারি হাসপাতালে
ফের করোনা থাবা রাজ্যের শাসকদলের অন্দরে। এবার করোনায় আক্রান্ত সাংসদ শতাব্দী রায়ের বাবা। রবিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে করোনা রিপোর্ট পজিটিভ আসে। অভিনেত্রীর গড়িয়াহাটের বাড়িকে কন্টেইনমেন্ট জোনে চিহ্নিত করে বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে।

তৃণমূল সাংসদ জানিয়েছেন গত কয়েকদিন ধরেই তাঁর বাবা খাবারের কোনও স্বাদ পাচ্ছিলেন না। শরীর দুর্বল লাগছে বলছিলেন। তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা পরীক্ষায় করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। উদ্বেগে রয়েছেন সাংসদ।
করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই শাসক দলের একাধিক নেতা নেত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দমকলমন্ত্রী সুজিত বসু এবং তাঁর পরিবার করোনায় আক্রান্ত হয়েছে। সাধন পান্ডের স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়েছেন মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী।












Click it and Unblock the Notifications