তৃণমূল বিধায়ক খুনের পর এবার খুনের হুমকি সাংসদকে, উড়ো ফোনে আতঙ্ক

তৃণমূল সাংসদকে খুনের হুমকি দেওয়া হল। উড়ো ফোনে বারবার এই হুমকি আসে। হুমকি তাঁর বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।

তৃণমূল সাংসদকে খুনের হুমকি দেওয়া হল। উড়ো ফোনে বারবার এই হুমকি আসে। হুমকি তাঁর বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা আইএমএ-র সর্বভারতীয় সভাপতি শান্তনু সেন জানান, এক আধবার নয়, মাস খানের ধরে তিনি লাগাতার এই ধরনের হুমকি ফোন পেয়ে আসছেন।

তৃণমূল সাংসদকে প্রাণনাশের হুমকি, বোমা মেরে বাড়ি উড়িয়ে দেওয়ার উড়ো ফোনে আতঙ্ক

তিনি বলেন, কেন এই হুমকি, কারাই বা তাঁকে হুমকি দিচ্ছেন, তা নিয়ে কিছুই জানা নোই তাঁর। কিছু বুঝে উঠতেও পারছেন না তিনি। বাধ্য হয়েই তিনি সিঁথি থানার দ্বারস্থ হয়েছেন। সিঁথি থানায় অভিযোগ জানিয়েছেন। পুলিশ ওই ফোন নম্বর ট্র্যাক করে তদন্ত করে জানার চেষ্টা চালাচ্ছে, কার ফোন থেকে এই হুমকি আসছে, কেই-বা তাঁকে হুমকি দিচ্ছেন।

উল্লেখ্য, গত নভেম্বরে তিনি চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন তৃণমূল সাংসদ শান্তনু সেন। সর্বভারতীয় সভাপতি পদের নির্বাচনে তিনি ১৪৩২ ভোটে জয়ী হন।

তৃণমূল সাংসদকে প্রাণনাশের হুমকি, বোমা মেরে বাড়ি উড়িয়ে দেওয়ার উড়ো ফোনে আতঙ্ক

এখন তৃণমূল সাংসদের ফোনে বারবার হুমকি আসায়, উদ্বেগে রয়েছেন তিনি। কারা খুনের হুমকি দিচ্ছে, বাড়ি উড়িয়ে দেবে বলছে, তা স্পষ্ট করে বলছেন না, ফোন করেই বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, তারপরই ফোন কেটো দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+