শালিমারের কর্মীদের বদলির সরকারি পরামর্শে ক্ষুব্ধ প্রসূন

কারখানা আধুনিকীকরণে টাকা নেই, এই যুক্তিতে কিছুদিন আগে শালিমার পেন্টস বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শ্রমিকরা বিরোধিতায় নামেন। তখন ম্যানেজমেন্টের তরফে প্রস্তাব দেওয়া হয়, কর্মহীন শ্রমিকদের সিকান্দ্রা, নাসিক অথবা সদ্য চালু হওয়া চেন্নাই ইউনিটে বদলি করা যেতে পারে। রাজ্য শ্রম দফতরও এই মতকে সমর্থন করে। কিন্তু হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতা করায় তা আলাদা মাত্রা পেল বলে মনে করা হচ্ছে।
প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, "শ্রমিকরা কারখানা খোলার দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাঁদের দাবি ন্যায্য। ওঁদের কিছুতেই ভিন রাজ্যে পাঠানো চলবে না। আমি খবর নিয়ে দেখেছি, সিকান্দ্রা, নাসিক বা চেন্নাইতে কাজের পরিবেশ খুব খারাপ।" এই বক্তব্যকে সমর্থন করেছেন আইএনটিটিইউসি-র কার্যনির্বাহী সভাপতি মাসুদ আলম খান ওরফে গুড্ডু। তিনি বলেন, "আমরা ইতিমধ্যে সিকান্দ্রা ও চেন্নাইতে লোক পাঠিয়েছিলাম পরিস্থিতি খতিয়ে দেখতে। সিকান্দ্রার কর্মীরা আমাদের লোকেদের মেরে তাড়িয়ে দিয়েছে। আর চেন্নাইতে থাকার ব্যবস্থা নেই। কলকাতার থেকে জিনিসের দাম অনেক বেশি। ওখানে তো না খেয়ে মরতে হবে। তাই কেউ যেতে রাজি নয়।"
ওয়াকিবহাল মহলের মতে, পূর্ব ভারতে তেমন কলকারখানা নেই। ফলে রঙের চাহিদা নেই। তাই ক্রমাগত বাড়তে থাকা খরচ সামলাতে পারছিল না কর্তৃপক্ষ। বাধ্য হয়ে কারখানা বন্ধ করে দিতে হয়েছে। অবিলম্বে তা খোলার কোনও লক্ষণ নেই।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications