'বিজেপি নেতা মানেই চূড়ান্ত কাপুরুষ', হাথরাস নিয়ে ফুঁসে উঠলেন নুসরত

'বিজেপি নেতা মানেই চূড়ান্ত কাপুরুষ',হাথরাস নিয়ে ফুঁসে উঠলেন নুসরত

হাথরাস গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে এবার বিজেপির বিরুদ্ধে ফুঁসে উঠলেন বসিরহাটের তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান। শনিবার টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে নুসরত লিখেছেন, বিজেপি নেতারা চূড়ান্ত কাপুরুষ। যে পরিমান মহিলা এবং দলিতদের উপর নির্যাতন হয়েছে বিজেপির শাসনকালে তা আর কতদিন লুকিয়ে রাখবেন মোদীজিরা।

মোদীকে আক্রমণ নুসরত জাহানের

মোদীকে আক্রমণ নুসরত জাহানের

হাথরাস কাণ্ডের প্রতিবাদে সরাসরি বিজেপি নেতাদের কাপুরুষ বলে আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান। শনিবার টুইটে মোদী সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের নাম করে আক্রমণ শানিয়েছেন নুসরত। আর কত দলিত ও মহিলাদের উপর নির্যাতনের ঘটনা লুকিয়ে রাখবেন মোদীজি প্রশ্ন তুলেছেন নুসরত।

 মমতার প্রতিবাদ মিছিল

মমতার প্রতিবাদ মিছিল

হাথরাসে তৃণমূল সাংসদদের উপর পুলিসি হামলার প্রতিবাদে আজ শহরে মিছিল করে তৃণমূল কংগ্রেস। গতকালই এই নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা। তিনি অভিযোগ করেছেন ভোট বলে এখন দলিত তুষ্টি করছেন মোদীজি। তাই দোষীদের কড়া শাস্তির কথা বলছেন। নইলে দলিতদের কথা যে তাঁর সরকার ভাবে না তার চরম উদাহরণ এই হাথরাস এমনই দাবি করেছেন মমতা।

ডেরেকদের হেনস্থা

ডেরেকদের হেনস্থা

গতকাল হাথরাসে নির্যাতিতার বাড়িতে যাওয়ার পথে তৃণমূল কংগ্রেস ডেরেক ও ব্রায়েন, কাকলি ঘোষদস্তিদারদের বাধা দেয় পুলিস। নির্যাতিতার বাড়ি থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে আটকে দেওয়া হয় তাঁদের। প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করলে পুলিস তাঁদের জোর করে সেখান থেকে তুলে দেয়। ডেেরক ওব্রায়েনকে পুলিস ধাক্কা দিয়ে ফেলে েদয় বলে অভিযোগ।

 উত্তাল হাথরাস

উত্তাল হাথরাস

গতকালের পর আজ ফের হাথরাস অভিযানে গিয়েছেন ডেরেক ওব্রায়েনরা। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্ক গান্ধীও হাথরাসে গিয়েছেন। তাঁদের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+