লকডাউনের মাঝেই চেতলা বাজারে সাংসদ অভিনেত্রী নুসরত, সচেতন করলেন ক্রেতাদের

পথ দেখিয়েছেন দলনেত্রী। সেই পথে নিয়েই এবার সচেতনতা প্রচারে পথে নামলেন তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ নুসরত জাহান।

পথ দেখিয়েছেন দলনেত্রী। সেই পথে নিয়েই এবার সচেতনতা প্রচারে পথে নামলেন তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ নুসরত জাহান। শনিবার সকালে তিনি যান চেতলা বাজারে। সেখানে সকাল সকালই বাজারে লোকজনের আনাগোনা শুরু হয়ে গিয়েছিল। বাজারের দোকানিদের সঙ্গে কথা বলেন সাংসদ। সচেতন করেন সোশ্যাল ডিস্ট্যান্স মেনে চলার জন্য। ক্রেতাদের সঙ্গেও কথা বলেন তিনি।

লকডাউনের মাঝেই চেতলা বাজারে সাংসদ অভিনেত্রী নুসরত

নুসরত নিজেও ছিলেন সতর্ক। মুখে মাস্ক, হাতে গ্লাভস পরেই বাজারে এসেছিলেন। লকডাউনে আঙ্কিত হয়ে ঘরে খাবার মজুত করার হুড়োহুড়ি যেন কেউ না করেন সেজন্য সকলকে অনুরোধ জানান তিনি। বাজারে দোকানিদের কাছ থেকে নিজেও বাড়ির জন্য কিছু জিনিস কিনে নিয়ে যান তৃণমূল সাংসদ।

লকডাউনে ঘরবন্দি অবস্থায় থাকতে অনেকেই বিরক্ত হয়ে যাচ্ছেন। সেজন্য সকলকে ধৈর্য ধরে থাকার পরামর্শ দেন তিনি। এই সময় বাড়ির কাজে মন দেওয়ার পরামর্শ িদয়েছেন তৃণমূল সাংসদ। প্রসঙ্গত উল্লেখ্য এই লকডাউনে অভিনেত্রী নিজে কেমন করে সময় কাটাচ্ছেন তার আপডেট প্রায়ই সোশ্যাল মিডিয়ায় দিয়ে চলেছেন। কয়েকদিন আগেই নিজের বিরিয়ানি রান্নার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সাংসদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+