দুর্গাপুজোয় নুসরতকে ঘিরে বিতর্ক! দারুল উলুমকে জবাব দিলেন তৃণমূল সাংসদ
দুর্গা পুজো পালন করা নিয়ে দারুল উলুমের সমালোচনার জবাব দিলেন নুসরত। এর আগে উত্তর প্রদেশের দারুল-উলুম-উলেমা-এ-হিন্দের তরফে নুসরতের দুর্গাপুজো ঘিরে প্রশ্ন তোলা হয়েছিল।
দুর্গা পুজো পালন করা নিয়ে দারুল উলুমের সমালোচনার জবাব দিলেন নুসরত। এর আগে উত্তর প্রদেশের দারুল-উলুম-উলেমা-এ-হিন্দের তরফে নুসরতের দুর্গাপুজো ঘিরে প্রশ্ন তোলা হয়েছিল। যদিও এর আগেও, নুসরতের বিয়ের পর তিনি কেন সিঁথিতে সিঁদুর পরছেন তা নিয়ে প্রশ্ন তোলে এই সংগঠন। সেই সময় নুসরতের পাশে এসে দাঁড়ান বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। ওই সংগঠনের অভিযোগ ছিল এতে ইসলামের অবমাননা করা হচ্ছে।

নুসরতের জবাব
পাল্টা জবাব দেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ। তিনি বলেন, তাঁর নাম পরিবর্তন করার পরামর্শ দেওয়ার অধিকার নেই দারুল-উলুম-উলেমা-এ-হিন্দের। তিনি বলেছেন, এটা ধর্মের কোনও বিষয় নয়, এটা হল উৎসব। নুসরত বলেছেন, যাঁরা তার নাম দেননি, তাঁরা কী করে নাম পরিবর্তনের কথা বলতে পারেন। তিনি আরও বলেন, এটা হিন্দু কিংবা মুসলিমের ব্যাপার নয়। সমালোচনাকারীদের প্রতি তাঁর বার্তা, কিছুটা ছাড় দিন। শেষে বলেছেন শুভ পুজো।
নুসরত জাহান তাঁর সমালোচনাকারীদের পাল্টা সমালোচনা করেছেন, বিষয়টিকে রাজনৈতিকভাবে পরিবেশনের জন্য। তিনি বলেছেন, এটা উৎসবের সময়।
এবারের লোকসভায় নুসরত জাহান সংখ্যালঘু অধ্যুষিত বসিরহাট থেকে নির্বাচিত হয়েছেন। মঙ্গলসূত্র এবং সিঁন্দুর পরা নিয়েও তিনি এর আগে সমালোচনার মুখে পড়েছিলেন। এবছরেই তিনি বিয়ে করেছেন ব্যবসায়ী নিখিল জৈনকে।
|
অষ্টমীতে নুসরত জাহান
প্রসঙ্গত, সুরুচি সংঘের পুজোয় এবছর স্বামী নিখিলের সঙ্গে পৌঁছে যান নুসরত। লাল শাড়িতে নুসরত যতটা উজ্জ্বল ছিলেন, ততটাই তাঁর পাশে নিখিলও নজর কেড়েছিলেন অষ্টমীর দিন। মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো সুরুচি সংঘে গিয়ে শুধু অঞ্জলিই নয়, নুসরত নিখিল ঢাকও বাজান অষ্টমীর দিন অরূপ বিশ্বাসের সঙ্গে পুজো প্যান্ডেলে।

ক্ষিপ্ত মুসলিম সংগঠন
এরপরই গর্জে ওঠে ইসলাম ধর্মাবলম্বী সংগঠন দারুল- উলুম- উলেমা-এ-হিন্দ । সংগঠনের পক্ষে দাবি করা হয়েছে, 'এরকম প্রার্থনায় অংশ তো উনি (নুসরত) নিয়েই যাচ্ছেন। যদিও ইসলাম ধরে এভাবে ঈশ্বর (মূর্তি)র প্রতি প্রার্থনাকে মান্যতা দেওয়া হয় না। আল্লাহ ছাড়া কারও প্রতি প্রার্থনা করা যায় না ইসলাম অনুযায়ী। এটা 'হারাম' এর সাামিল '।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications