Nusrat Jahan: ফ্ল্যাট দেওয়ার নামে লাখ লাখ টাকা প্রতারণা, তৃণমূল সাংসদকে হাজিরার নির্দেশই বহাল
Nusrat Jahan: ফ্ল্যাট দুর্নীতি মামলায় চাপ বাড়ল অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের। এই মামলায় আলিপুর আদালতের নির্দেশই বহাল রাখল জজ কোর্ট। ফলে ফ্ল্যাট প্রত্যারণা মামলায় অভিনেত্রীকে হাজিরা দিতেই হবে। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, নিম্ন আদালতের নির্দেশে কোনও ভুল নেই।
ফলে এই মামলায় অভিনেত্রী তথা তৃণমূল সাংসদকে (Nusrat Jahan) হাজিরা দিতে হবে। আলিপুর আদালতে এই বিষয়টি জানানো হবে বলে জানান প্রতারিতদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

ফ্ল্যাট দেওয়ার নামে লাখ লাখ টাকা প্রতারণা করা হয়েছে। আর তাতে নাম জড়ায় অভিনেত্রী নুসরত জাহানের। যে সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ, সেই সংস্থার অন্যতম ডিরেক্টর ছিলেন তিনি (Nusrat Jahan)। অভিযোগ, ২০২৪-১৫ সালে এই ঘটনা ঘটে।
৪০০ এরও বেশি প্রবীণ নাগরিকের কাছ থেকে পাঁচ লাখ টাকা করে নিয়েছিল এই সংস্থা। এর বদলে একবর্গ ফুটের ফ্ল্যাট দেওয়ার কথা দিয়েছেন অভিনেত্রীর সংস্থা। কিন্তু দিনের পর দিন কেটে গেলেও সেই ফ্ল্যাট পাননি প্রবীণ মানুষরা।
এমনকি জমা দেওয়া টাকাও ফেরত দেওয়া হয়নি। এই বিষয়ে পুলিশ-আদালতে চক্কর কেটেও কোনও লাভ হয়নি। যদিও গত কয়েকমাস আগে এই বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। সাংসদ-অভিনেত্রীর (Nusrat Jahan) বিরুদ্ধে ফ্ল্যাট প্রতারণার অভিযোগ আনেন তিনি।
আর এরপরেই আদালতের দারস্থ হন নুসরত। এই সংক্রান্ত মামলায় তৃণমূল সাংসদকে হাজিরা দিতে হবে বলে জানায় আলিপুর আদালত। আর তা চ্যালেঞ্জ করে জজ আদালতে জান নুসরত (Nusrat Jahan)। সেখানেও এদিন ধাক্কা খেলেন তিনি।
অন্যদিকে অভিযোগের ভিত্তিতে অভিনেত্রীকে (Nusrat Jahan) দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে কলকাতা পুলিশের তরফেও বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। এই পিরস্থিতিতে নিজেকে নির্দোষ প্রমাণে নেমে পড়েন অভিনেত্রী। প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে তাঁর দাবি, এই প্রতারণার সঙ্গে কোনও মতেই জড়িত নই।
এমনকি কোনও সুবিধাও নেননি বলেও দাবি করেন। নুসরতের কথায়, যে সময় এই অভিযোগ তখন ওই সংস্থা ছেড়ে দেন তিনি। এমনকি ওই সংস্থা থেকে মোটা অঙ্কের লোন নিয়েছেন বলেও দাবি। এই প্রসঙ্গে অভিনেত্রী (Nusrat Jahan) জানান, যে টাকা লোন নিয়েছিলাম, তা মিটিয়ে দিয়েছি। যদিও ওই সংস্থার সঙ্গে যুক্ত বেশ কয়েকজনের দাবি, ঘটনার সময় ডিরেক্টর পদে ছিলেন অভিনেত্রী।












Click it and Unblock the Notifications