'বহুদিন অন্য দলে ছিলেন, ক্ষমা করে দিলাম', রেজ্জাকের পাল্টা দিলেন মুনমুন

কলকাতা, ২৭ এপ্রিল : যে দলে থাকবেন, সেই দলেরই সমালোচনা করবেন, এই ট্র্যাডিশন বজায় রেখে অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব ও মুনমুন সেন সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী আবদুর রেজ্জাক মোল্লা। সেই মন্তব্যের পাল্টা ফিরিয়ে দিলেন মুনমুন সেন।

বিধানসভা ভোট ২০১৬ : ইনি একমাত্র প্রার্থী যিনি দুটি দল থেকে বহিঃষ্কৃত হয়ে ভোটে লড়ছেন

একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়, রাজনীতিতে অভিনেতা-অভিনেত্রীদের অন্তর্ভুক্তি নিয়ে তাঁর মতামত প্রসঙ্গে। সেখানে রেজ্জাক মোল্লা জানান, রাজনীতিতে রূপোলি পর্দার মুখ আনা একধরনের স্টান্ট। ফলে রাজনীতিতে অভিনয় জগত থেকে দেবের মতো লোকই এখন আসছেন, ভদ্রলোক কেউ আসছেন না। অর্থাৎ ঘুরিয়ে দেব ভদ্রলোক কিনা সেই প্রশ্ন তোলেন তিনি।

'বহুদিন অন্য দলে ছিলেন, ক্ষমা করলাম',রেজ্জাককে পাল্টা মুনমুন

এরপরে দলের আর এক অভিনেত্রী তথা সাংসদ মুনমুন সেনকে নিয়েও কটাক্ষ করেন তিনি। সাংসদ হিসাবে তাঁর দক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছেন রেজ্জাক মোল্লা। তাঁর বক্তব্য, চাষী, শ্রমজীবী গরিব মানুষের কোনও কাজে লাগবেন না মুনমুনের মতো সাংসদরা। দলের অন্তর্দন্দ্ব ঢাকতেই মুনমুন সেন বা দেবের মতো তারকাদের অভিনয়ের মঞ্চ থেকে নামিয়ে রাজনীতির আঙিনায় নিয়ে আসা হয়েছে। অর্থাৎ ঘুরিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও সমালোচনা করেন তিনি।

বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য রেজ্জাক মোল্লার

এর জবাবে ওই বৈদ্যুতিন সংবাদমাধ্যমের সামনেই মুখ খোলেন মুনমুন সেন। ঘুরিয়ে রেজ্জাক মোল্লাকে কডটাক্ষও করেন। মুনমুন বলেন, উনি হয়ত ঠিকই বলেছেন ওনার তরফ থেকে। উনি একদম গ্রাম্য মানুষ। কোনওদিন অভিনেতা-অভিনেত্রীদের দেখেননি। তবে ওনার একটা কথা বলা উচিত ছিল যে, আমরা যখন আসি, তখন ভিড়টা আসে। তখন রেজ্জাক মোল্লা মুখটা খুলতে পারে।

নিজের দলের দেব ও মুনমুন সেনকে নিয়ে অশালীন মন্তব্য রেজ্জাক মোল্লার

এরপরে প্রশ্ন আসে, তিনি তো তৃণমূলেরই প্রার্থী। মুনমুনের এবার আরও তীব্র কটাক্ষ, আসলে অনেক বছর অন্য পার্টিতে ছিলেন তো, তাই ভুলে গিয়েছিলেন। এই বলে মুনমুন স্মিত হেসে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে জানান, তিনি রেজ্জাক মোল্লাকে ক্ষমা করে দিয়েছেন।

ভাঙড়ে রেজ্জাক মোল্লার ভোট সামলাবেন আরাবুল, নির্দেশ মমতার

প্রসঙ্গত, সেই একই সাক্ষাৎকারে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় সম্পর্কেও কুরুচিকর মন্তব্য করেন রেজ্জাক মোল্লা। রূপাদেবী প্রসঙ্গে তিনি বলেন, 'তিনি কতো বড় সিগারেট খান আর কার সঙ্গে থাকেন তা তিনি জানেন'।

দূরদর্শনে মহাভারত ধারাবাহিক করে সারা ভারতে জনপ্রিয়তা পান রূপা। সেই মহাকাব্যিক ধারাবাহিকে তিনি দ্রোপদীর চরিত্রে অভিনয় করেছিলেন। এপ্রসঙ্গে রেজ্জাকের কটাক্ষ, দ্রোপদীর চরিত্রের মতোই বাস্তবে রূপার অনেক মিল রয়েছে, তিনি সত্যি সত্যিই দ্রৌপদী। মূলত এমনই সুক্ষ্ম অথচ কুরুচিকর ইঙ্গিত করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+