পাসপোর্ট অফিসে হেনস্থা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে

সোমবার সকালে নিজের মেয়েকে নিয়ে ইএম বাইপাসের ধারে পাসপোর্ট অফিসে গিয়েছিলেন কল্য়াণবাবু। অভিযোগ, নিরাপত্তারক্ষীরা তাঁকে গেটে আটকে দেয়। কল্যাণবাবু নিজের পরিচয় দেন। বলেন, তিনি ব্যক্তিগত কাজে এসেছেন, দলের কাজে নয়। সুতরাং কেন তাঁকে আটকানো হচ্ছে! কিন্তু অজ্ঞাত কারণে নিরাপত্তারক্ষীরা তাঁর কথায় সন্তুষ্ট হয়নি। এর পরই কল্যাণবাবুর সঙ্গে তাঁদের উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। নিরাপত্তারক্ষীরা খারাপ ব্যবহার করতে শুরু করে। চেঁচামেচিতে লোকজন জমে যায়। খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে। কলকাতা পুলিশের কয়েকজন পদস্থ কর্তাও চলে আসেন। তাঁদের হস্তক্ষেপে ঝামেলা মেটে। তার পর কল্যাণবাবু পাসপোর্ট অফিসে ঢোকেন।












Click it and Unblock the Notifications