মান্নান, অধীরের সঙ্গে আরএসএস যোগ খুঁজে পেলেন 'তৃণমূলী' কল্যাণ!

বিধানসভায় বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল মান্নান এবং লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরীদের সঙ্গে আরএসএস-এর যোগ খুঁজে পেলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যপাল শ্রীরামপুরে

বিধানসভায় বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল মান্নান এবং লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরীদের সঙ্গে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস-এর যোগ খুঁজে পেলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্যপাল শ্রীরামপুরের চাতরার গড়গড়ি ঘাটে গিয়েছিলেন আব্দুল মান্নানে পুজোয়। তারপরেই এহেন আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের সময় মুর্শিদাবাদে প্রচারে গিয়ে অধীর চৌধুরী এবং অভিজিৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে আরএসএস যোগের অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আব্দুল মান্নানের পুজোয় রাজ্যপাল

এদিন শ্রীরামপুরের চাতরার গড়গড়ি ঘাটে দুর্গাপুজো দেখতে গিয়েছিলেন রাজ্যপাল। আব্দুল মান্নানের আমন্ত্রণেই গিয়েছিলে রাজ্যপাল। সেখানে রাজ্যপাল বলেন, কেউ লক্ষণরেখা অতিক্রম করবেন না। সবাই একসঙ্গে কাজ করলে বাংলা আবার সর্বোচ্চস্তরে পৌঁছবে। বলেন রাজ্যপাল।

 মান্নানের বিরুদ্ধে সরব কল্যাণ

মান্নানের বিরুদ্ধে সরব কল্যাণ

এদিন একদিকে রাজ্যপালের বিরুদ্ধে যেমন সরব হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি তিনি সরব হয়েছেন আব্দুল মান্নান এবং অধীর চৌধুরীর বিরুদ্ধে। রাজ্যপালকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, যেহেতু তিনি আগে বিজেপি করতেন, তাই তিনি যেন বিজেপির নেতা ও কর্মীদের লক্ষণ রেখা নিয়ে বোঝান। তিনি কটাক্ষ করেন আব্দুল মান্নানকে। বলে মান্নানদা যে তাঁকে পুজোর সময় নিয়ে এসেছেন, সেটু খুবই ভাল। এই সময় তিনি মান্নান এবং অধীরের সঙ্গে আরএসএস যোগের অভিযোগ করেন।

কংগ্রেসের সঙ্গে আরএসএস যোগের অভিযোগ মমতার

কংগ্রেসের সঙ্গে আরএসএস যোগের অভিযোগ মমতার

শুধু এই সময়েই নয়, লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদের প্রচারে গিয়ে কংগ্রেসের সঙ্গে আরএসএস যোগের অভিযোগ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত তিনি অধীর চৌধুরীর বহরমপুর আসনের বেলডাঙা এবং বহরমপুরে এবং জঙ্গিপুরের লালগোলা প্রচারে গিয়ে কংগ্রেসের সঙ্গে আরএসএস যোগের অভিযোগ করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+