ভোটের মুখে অস্বস্তি বাড়ল অভিষেকের! স্ত্রীকে নোটিস স্বরাষ্ট্রমন্ত্রকের, সূত্রের খবর
ভোটের মুখে অস্বস্তি বাড়ল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর অনুযায়ী, স্ত্রী রুজিরা নারুলাকে নোটিশ পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
ভোটের মুখে অস্বস্তি বাড়ল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর অনুযায়ী, স্ত্রী রুজিরা নারুলাকে নোটিশ পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। জানা গিয়েছে, প্যান কার্ড এবং ওসিআই করার জন্য যে তথ্য তিনি পেশ করেছেন, তাতে অসঙ্গতির অভিযোগের জেরে স্বরাষ্ট্রমন্ত্রক নোটিস পাঠিয়েছে বলে জানা গিয়েছে। কেন অসঙ্গতি তা নিয়ে কারণ জানাতে বলা হয়েছে বলে সূত্রের খবর।

দিন কয়েক আগে বিদেশ থেকে ফেরার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলার ব্যাগ তল্লাশিকে ঘিরে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং রাজনৈতিক কারণে গণ্ডগোল পাকানোর অভিযোগ করেছিলেন অভিষেক। বিজেপির তরফে পাল্টা অভিযোগ তুলে বলা হয়েছিল বিমানবন্দর এলাকায় তাদের সাহায্য করতে গিয়েছিল স্থানীয় পুলিশ।
অন্য একটি মামলার শুনানির সময় বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল সিবিআই। সেই সময় সিবিআইকে নিখিত ভাবে জানাতে বলা হয়।












Click it and Unblock the Notifications