ইডির বিরুদ্ধে হাইকোর্টে অভিষেক, লিপস অ্যান্ড বাউন্সে ইডি তল্লাশির সিজার লিস্ট প্রকাশের দাবি

ফের হাই কোর্টের দারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে একটি মামলা বিচারাধীন সেখানে কিভাবে একই মামলায় ইডি পদক্ষেপ নিতে পারে? প্রশ্ন তুলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ অভিষেকের আইনজীবীর।
বিচারপতি আগামীকাল মামলা শুনবেন বলে জানা গিয়েছে।

আজকের আবেদন এবং আগের মামলার মধ্যে কোন যোগ আছে কিনা দেখা হবে। আদালত সন্তুষ্ট হলে শুনানি হবে। প্রসঙ্গত, অভিষেকের ECIR খারিজের দাবির মামলার রায় ৫ অগাস্ট দেবেন বিচারপতি ঘোষ। তার আগেই লিপ্স অ্যান্ড বাউন্স মামলায় সেখানকার সিইও অভিষেক কে নিয়ে বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যের পর নতুন সমন পাঠায় ইডি। এমন সমন আদৌ পাঠাতে পারে ইডি, এই প্রশ্নেই আবেদন অভিষেকের।

Abhishek Banerjee

কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাইন্সে তল্লাশি চালিয়েছিল ইডি। সেখানে কম্পিউটার থেকে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট খতিেয় দেখতে গিয়ে ইডি ১৬টি ফাইল ডাউনলোড করে নেয় বলে অভিযোগ। ইডি অনুমতি না নিয়েই তাঁর দফতরে গিয়ে ১৬টি ফাইল ডাউনলোড করেছে। তারপরেই সিআইডির পক্ষ থেকে ইডিকে তলবও করা হয়। তারপরে ইডির পক্ষ থেকে লালবাজারে চিঠিও দেওয়া হয়েছিল।

তৃণমূল ছাত্র পরিষদের সভা থেেক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন তিনি আমেরিকা থেকে ফিরতেই টার্গেট করা হয়েছে তাঁকে। সঙ্গে সঙ্গে ইডি তাঁর দফতরে তল্লাশি চালায়। তিনি অভিযোগ করেছিলেন তাঁকে হেনস্থা করতেই এই সব করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে তিনি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার চক্রান্ত করা হচ্ছে।

গতকাল বিচারপতি অমৃতা সিনহা ইডিকে তীব্র ভর্ৎসনা করে বলেছিলেন লিপস অ্যান্ড বাউন্স যদি নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকে তাহলে কেন সেই সংস্থার সিইওকে সমন পাঠানো হচ্ছে না। কেন তাঁকে তলব করা হচ্ছে না। প্রসঙ্গত উল্লেখ্য এই ঘটনায় লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর সুজয় ভদ্রকে আগেই গ্রেফতার করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+