সংখ্যালঘু সমাজের একাংশকে ভুল বোঝানোর অভিযোগ! এবার পথে নামছেন অভিষেক
রাজ্যের বিভিন্ন জায়গায় রেলপথ কিংবা সড়ক পথে একটানা বিক্ষোভ কর্মসূচি চলছে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে। অনেক জায়গাতেই আন্দোলনে ব্যাপক গণ্ডগোল হয়েছে।
রাজ্যের বিভিন্ন জায়গায় রেলপথ কিংবা সড়ক পথে একটানা বিক্ষোভ কর্মসূচি চলছে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে। অনেক জায়গাতেই আন্দোলনে ব্যাপক গণ্ডগোল হয়েছে। রেল স্টেশন কিংবা ট্রেনে হামলা করে জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি সরকারি বাসেও হামলার ঘটনা ঘটছে। এগুলির বেশিরভাগই হয়েছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে। এইসব এলাকাগুলিতেই এবার প্রচারে নামছে তৃণমূল।

বুধবার মেটিয়াবুরুজে সভা অভিষেকের
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সংখ্যালঘুদের একাংশকে ভুল বোঝানো হচ্ছে বলে অভিযোগ। সেই পরিস্থিতিতে যাতে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়, তার জন্য রাস্তায় নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেল ৪ টেয় মেটিয়াবুরুজের বটতলায় সভা করবেন তিনি।

রবিবার আক্রায় স্টেশন ও ট্রেনে হামলা
মেটিয়াবুরুজের মতোই মহেশতলা বিধানসভার অন্তর্গত আক্রাও অভিযেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার কেন্দ্রের অন্তর্ভুক্ত। রবিবার সেই আক্রায় টিকিট কাউন্টার-সহ স্টেশন মাস্টারের অফিস ভাঙচুর করে লুট করার পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়। সকাল দশটা নাগাদ ট্রেন থেকে চালক ও গার্ডকে নামিয়ে কয়েক হাজার লোক তাণ্ডব চালায় বলে অভিযোগ। মেটিয়াবুরুজ কিংবা মহেশতলা, দুই বিধানসভা কেন্দ্রই তৃণমূলের দখলে রয়েছে।

পাঠিয়েছিলেন বিধায়ক আব্দুল খালেক মোল্লাকে
গণ্ডগোলের পরেই আক্রা স্টেশন চত্বরে দেখা গিয়েছিল মহেশতলা নয়, মেটিয়াবুরুজের বিধায়ক আব্দুল খালেক মোল্লাকে। তিনি জানিয়েছিলেন, দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি সেখানে গিয়েছেন।

সংখ্যালঘুদের উস্কানি দেওয়ার অভিযোগ
এর আগেই তৃণমূল নেত্রী অভিযোগ করেছেন, বিজেপির টাকা খেয়ে উস্কানি দেওয়া নিয়ে। তৃণমূলের অভিযোগ, নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পর সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে ধর্মের ভিত্তিতে প্ররোচনা দেওয়া হচ্ছে। কিন্তু সংখ্যালঘুরা যাতে সেই প্ররোচনায় পা না দেন, সেই চেষ্টাই নিজের এলাকা থেকেই শুরু করছেন অভিষেক।












Click it and Unblock the Notifications