রামপুরহাট কাণ্ড নিয়ে বিধানসভা রক্তাক্ত! স্পিকারের সামনেই 'আক্রান্ত' বিজেপি বিধায়করা, বিস্ফোরক শুভেন্দু

রামপুরহাট (rampurhat) নিয়ে আলোচনার দাবিতে উত্তাল বিধানসভা (assembly)। বিজেপির (BJP) বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাকে শুরু করেন। সেই সময় সিভিল ড্রেসে থাকা কলকাতা পুলিশের (Police) কর্মীর এবং পরে তৃণমূলের (Trinamool C

রামপুরহাট (rampurhat) নিয়ে আলোচনার দাবিতে উত্তাল বিধানসভা (assembly)। বিজেপির (BJP) বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাকে শুরু করেন। সেই সময় সাদা পোশাকে থাকা কলকাতা পুলিশের (Police) কর্মীর এবং পরে তৃণমূলের (Trinamool Congress) বিধায়করা (MLAs) তাঁদের দলের বিধায়কদের ওপরে হামলা করে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দলের ৮ থেকে ১০ জন বিধায়কের ওপরে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

বিধানসভায় পুলিশ দিয়ে মারধর

বিধানসভায় পুলিশ দিয়ে মারধর

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, বিধানসভা ভিতরে সাদা পোশাকের পুলিশ দিয়ে তাদের দলের বিধায়কদের ওপরে হামলা করা হয়েছে। মহিলা বিধায়কদের টানা হেঁচড়া করেছে পুরুষ পুলিশ, এমনটাই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। চন্দনা বাউড়ি এবং তাপসী মণ্ডলের ওপরে পুলিশ বিধানসভার মধ্যে হামলা করেছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। সাধারণ ভাবে বিধানসভার ভিতরে অধ্যক্ষকে ঘিরে থাকে সাদা পোশাকের পুলিশ কর্মীরা। বিধায়করা তাদের ওপরে চড়াও হলেও, তাঁরা সাধারণভাবে কিছুই করেন না। কিন্তু এদিন খোদ বিরোধী দলনেতা অভিযোগ করলেন বিধানসভার ভিতরে পুলিশ তাদের দলের বিধায়কদের ওপরে হামলা চালিয়েছে।

হামলা করে তৃণমূলের বিধায়করা

হামলা করে তৃণমূলের বিধায়করা

শুভেন্দু অধিকারীর অভিযোগ করেছেন, তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক, তাঁদের দলের আট থেকে ১০ জন বিধায়কের ওপরে হামলা করেছে। তিনি অভিযোগ করেন, মালদহের রহিম বক্সি, তাপস চ্যাটার্জি, সওকত মোল্লার মতো বিধায়ক, যাঁরা ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত, তাঁরা বিজেপির মনোজ টিগ্গাদের মতো বেশ কয়েকজনের ওপরে হামলা চালায়।

মনোজ টিগ্গার অভিযোগ

মনোজ টিগ্গার অভিযোগ

বিরোধী দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা অভিযোগ করেন, রামপুরহাট এবং বসিরহাটের শিশুকে যৌন নির্যাতন নিয়ে তাঁরা বিধানসভায় আলোচনার দাবি করেন। কিন্তু অধ্যক্ষ তাঁদের দাবি না মানায় তাঁরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে যান। সেই সময় প্রথমে পুলিশ এবং পরে তৃণমূলের বিধায়করা, তাঁদের দলের বিধায়কদের ওপরে হামলা চালায়। হামলায় তাঁর পাঞ্জাবি ছিঁড়ে যায়। বিজেপির এক বিধায়কের চশমাও ভেঙে যায়। তৃণমূলের বিধায়করা তাঁকে ঘুষি মেরেছেন বলেও অভিযোগ করেছেন মনোজ টিগ্গা।

অধিবেশন কক্ষ ত্যাগ করে বাইরে বিক্ষোভ

অধিবেশন কক্ষ ত্যাগ করে বাইরে বিক্ষোভ

এরপরেই বিজেপির বিধায়করা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে গিয়ে বিধানসভার বাইরে বিক্ষোভঙ দেখাতে শুরু করেন। আক্রান্ত বিধায়কদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিনের ঘটনাটি নিয়ে তাঁরা বিধানসভার অধ্যক্ষের কাছে প্রতিবাদ জানাবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এব্যাপারে বিজেপির তরফে বিধায়কদের নাম জানিয়ে চিঠি দেওয়া হচ্ছে। কাজ না হলে তারা আইনের আশ্রয় নেবেন বলেও জানিয়েছেন বিরোধী দলনেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+