কৌস্তভ বহিষ্কার হতে পারেন রাহুল-সোনিয়ার নজরে এলে, আশঙ্কা প্রকাশ তৃণমূল বিধায়কের

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একজন জনপ্রিয় নেত্রীই নন দেশব্যাপী তিনি একজন বরিষ্ঠ নেত্রী হিসাবে সম্মানিত হন। তাঁর সম্পর্কে যেভাবে কৌস্তভ বাগচি কুরুচিকর মন্তব্য করেছেন, তা বাংলার মানুষ মেনে নেবে না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর কথা বলার জন্য আইনজীবী কৌস্তভ বাগচি বহিষ্কার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূলের বিচারক তাপস রায়। কৌস্তভ বাগচিকে কৌতুক পাখী বলে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। তিনি্ বলেন, শুধুমাত্র গ্রেফতার করাই যথেষ্ট নয়।

তৃণমূল কংগ্রেস নেতা তাপস রায় বলেন, কৌস্তুভ বাগচি বিকৃত মনস্ক এবং বিকৃত রুচিসম্পন্ন, ওর মানসিক চিকিৎসার প্রয়োজন রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একজন জনপ্রিয় নেত্রীই নন দেশব্যাপী তিনি একজন বরিষ্ঠ নেত্রী হিসাবে সম্মানিত হন। তাঁর সম্পর্কে যেভাবে কৌস্তভ বাগচি কুরুচিকর মন্তব্য করেছেন, তা বাংলার মানুষ মেনে নেবে না।

কৌস্তভ বহিষ্কার হতে পারেন রাহুল-সোনিয়ার নজরে এলে

তাপস রায় আরও বলেন, এই বিষয়টি যদি কংগ্রেস দলের শীর্ষ নেতৃত্ব সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীর নজরে আসে তাহলে হয়তো কৌস্তভ বাগচিকে দল থেকে বহিষ্কার করাও হতে পারে বলেও এদিন আশঙ্কা প্রকাশ করেন তাপস রায়। তবে তিনি এদিন দীপক ঘোষের লেখা বইটি কেন ব্যান্ড করা গেল না, সে প্রশ্নের উত্তর এড়িয়ে যান।

কৌস্তভের জামিন মঞ্জুর করা প্রসঙ্গে তাপস রায় বলেন, আদালত তাঁকে জামিন দিয়েছে। কিন্তু এখানে বসে থাকলে হবে না, জামিন পেলেও তাঁর মানসিক চিকিৎসা করাতেই হবে। কৌস্তভের জামিন নিয়ে কটাক্ষ করলেও নওশাদ সিদ্দিকীর জামিন প্রসঙ্গে তাপসবাবু শুভেচ্ছা জানান।

এদিন নওশাদ সিদ্দিকীর জামিনের পরেই ফের ভাঙড়ে আইএসএফ কর্মী আক্রান্ত হন। সেই ঘটনা প্রসঙ্গে পুলিশ প্রশাসনকে কঠোর হাতে দমন করার কথা জানান তাপস রায়। নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে বলে তার প্রভাব মুর্শিদাবাদে সাগরদিঘির উপনির্বাচনে পড়েছে তা ঠিক নয়। তৃণমূল কংগ্রেস নেতা তাপস রায় তা মনে করেন না। তাঁর মতে ছোটো একটা উপনির্বাচন বেশ কিছু ইকুয়েশন কাজ করেছে, তা নিয়ে বিরোধীদের বেশি উৎসাহিত হওয়ার কোনো কারণ নেই।

যদিও নওশাদ সিদ্দিকীর আন্দোলন ভাঙড় থেকে শুরু করে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে বলে বিরোধীরা মনে করছেন। সে প্রসঙ্গে তাপসবাবু বলেন, মানুষ শেষ কথা বলে। মানুষই ঠিক করবে আগামী দিনে কে ক্ষমতায় থাকবে আর কে থাকবে না। তাই কে কী বলল তা নিয়ে কারোর কিছু আসে যায় না।

ঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে তত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বোমা, বারুদ ও পিস্তল উদ্ধার হচ্ছে। এই অভিযোগ প্রসঙ্গে তাপস রায় বলেন, পুলিশের উচিত বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা ও ইন্টেলিজেন্সকে আরো সক্রিয় করে তোলা। তাহলেই এই পরিস্থিতি থেকে রক্ষা মিলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+