সকাল ৯টা থেকে বিকেল ৩টে, অকারণে হয়রানির অভিযোগ বিধায়ক সুবোধ অধিকারীর স্ত্রীর

সকাল ৯টা থেকে বিকেল ৩টে, অকারণে হয়রানির অভিযোগ বিধায়ক সুবোধ অধিকারীর স্ত্রীর

িচটফান্ড কাণ্ডের তদন্তে শহর জুড়ে তল্লাশি চালাচ্ছে সিবিআই। বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর একাধিক ফ্ল্যাটের সন্ধান মিলেছে শহরে। বিটি রোড, দক্ষিণদাঁড়ি, পাইকপাড়া,কাশীপুরে সুবোধ অধিকারীর একাধিক ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে সিবিআই। বিটি রোডের ফ্ল্যাটে ছিলেন বিধায়কের স্ত্রী। তিনি অভিযোগ করেতে যে কাজ করতে ১৫ িমনিট সময় লাগে সেই কাজকরতে ৮ থেকে ৯ ঘণ্টা সময় লাগাচ্ছেন তারা। সিবিআইয়ের বিরুদ্ধে অকারণে হয়রানির অভিযোগ করেছেন বিধায়কের স্ত্রী।

সুবোধ অধিকারীর একাধিক ফ্ল্যাটে তল্লাশি

সুবোধ অধিকারীর একাধিক ফ্ল্যাটে তল্লাশি

টিএমসি বিধায়ক সুবোধ অধিকারীর হালিশহরের বাড়িতে সাত সকালে হানা দেয় সিবিআই। রাজু সাহানির সঙ্গে যোগযোগ রয়েছে সেই সূত্র ধরেই সুবোধ অধিকারীর বাড়িতে হানা দিয়েছে সিবিআই। হালিশহরের দুই কাউন্সিলরর বাড়িতেও চলছে তল্লাশি। বেলা বাড়তেই সুবোধ অধিকারীর কলকাতার একাধিক ফ্ল্যাটে তল্লাশি শুরু করেছে পুলিশ। বিটিরোড,দক্ষিণদাঁড়ি, কাশীপুর, পাইকপাড়ায় ফ্ল্যাট রয়েছে বিধায়কের। সেই সব ফ্ল্যাটে চলছে তল্লাশি অভিযান।

হয়রানির অভিযোগ

হয়রানির অভিযোগ

বিটি রোডের ফ্ল্যাটে ছিলেন সুবোধ অধিকারীর স্ত্রী। তাঁর উপস্থিতিতেই ফ্ল্যাট তোলপাড় করে চলে তল্লাশি। বিধায়ক পত্নি সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন অকারণে হয়রানি করছে সিবিআই। ১৫ মিনিটে বাড়ি তল্লাশি হয় গেলেও তাঁদের বসিয়ে রাখা হচ্ছে। কোথাও যেত দেওয়া হচ্ছে না। সকাল ৯টা থেকে বিকেলে ৩টে পর্যন্ত অকারণে তাঁদের আটকে রেখে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। হয়রানি করাই তাঁদের মূল উদ্দেশ্য বলে অভিযোগ করেছেন সুবোধ অধিকারীর স্ত্রী। এদিকে সিবিআইকে সবরকম সহযোগিতা করবেন বলে জানিয়েছেন সুবোধ অধিকারী নিজে।

রাজু সাহানি যোগ

রাজু সাহানি যোগ

হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানিকে গ্রেফতার করেছে সিবিআই। চিটফান্ড কাণ্ডের তদন্তে তাঁকে গ্রেফতার করা হয়েছে। সেই সূত্র ধরেই রবিবার সকাল থেকে বিধায়ক সুবোধ অধিকারী এবং হালিশহর ও কাঁচড়াপাড়ার দুই কাউন্সিলরের বাড়িতে অভিযান চালায় সিবিআই। রাজু সাহানির বিপুল সম্পত্তির হদিশ মিলেেছ রাজ্যের একাধিক জায়গায়। চিট ফান্ডের টাকা নিয়ে এই বিপুল সম্পত্তির মালিক হয়েছিলেন রাজু সাহানি এমনই অভিযোগ।

কটাক্ষ শুভেন্দুর

কটাক্ষ শুভেন্দুর

এদিকে শহরজুড়ে সিবিআই তল্লাশি িনয়ে শাসক দলকে তীব্র নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন এই রাজ্যের চোরেদের সরকার চলছে। সব পুরসভার চেয়ারম্যানই রাজু সাহানি। সব পঞ্চায়েতের প্রধানই রাজু সাহানি। আর সব বিধানসভার বিধায়কই সুবোধ অধিকারী। রাজ্যে একের পর এক দুর্ণীতির ঘটনা িনয়ে প্রায় প্রতিদিনই শাসক দলকে নিশানা করেছেন তিনি। এমনকী ২০২৪-র আগেই রাজ্যে সরকার পড়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+