বোমা তৈরিও একটা শিক্ষা! নিজের এলাকায় নিজের স্কুলের অনুষ্ঠানে ব্রাত্য হয়ে বিস্ফোরক মুকুল পুত্র
নিজের বিধানসভা এলাকার অনুষ্ঠানে ডাক না পাওয়া ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়। যে স্কুলের পক্ষ থেকে অনুষ্ঠানটি করা হয়েছে, সেই অনুষ্ঠানের প্রাক্তনীও বটে তিনি।
নিজের বিধানসভা এলাকার অনুষ্ঠানে ডাক না পাওয়া ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়। যে স্কুলের পক্ষ থেকে অনুষ্ঠানটি করা হয়েছে, সেই অনুষ্ঠানের প্রাক্তনীও বটে তিনি। তবুও সেখানে ডাক না পাওয়ার নাম না করেই কার্যত দুষেছেন অনুষ্ঠানে ডাক পাওয়া তৃণমূলের বিধায়ক অর্জুন সিংকে।

অনুষ্ঠান শুরুর পর অবশ্য শুভ্রাংশুর গলায় আক্ষেপের সুর। তাঁর দাবি, অনুষ্ঠানে যাঁরা উপস্থিত ছিলেন, যোগ্যতার নিরিখে তাঁর ধারে কাছে কেউ নেই। ক্রিমিনাল রেকর্ড থাকা লোক থাকলেও, তাঁর নামে ক্রিমিনাল রেকর্ড নেই। তাঁর মতে, বোম তৈরি যদি একটা শিক্ষা হয়, তবে স্কুলের অনুষ্ঠানে সেই সব রাজনৈতিক নেতারা থাকতেই পারেন।
বাংলা নববর্ষের দিন কাঁচরাপাড়া হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বিনামূল্যের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। স্বাস্থ্য শিবিরে অভিজ্ঞ চিকিৎসকরা ছাড়াও ছিলেন স্থানীয় এবং পার্শ্ববর্তী এলাকার তৃণমূল বিধায়ক তথা তৃণমূল নেতৃত্ব।
এই অনুষ্ঠানে জন্য যে আমন্ত্রণ পত্র ছিল তাতে মুখ্য অতিথি হিসেবে উল্লেখ করা হয়েছিল নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের নাম। এছাড়াও ছিলেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। কাঁচরাপাড়া টাউন তৃণমূলের সভাপতি সুদামা রায়ও ছিলেন আমন্ত্রি,তদের তালিকায়। কিন্তু তালিকায় রাখা হয়নি স্থানীয় বিধায়ক অর্থাৎ বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়কে।












Click it and Unblock the Notifications