কয়লা-কাণ্ডে সাড়ে ৮ ঘন্টা সিবিআই জেরা শেষে বিধায়ক বললেন, 'মাথা উঁচু করে আসব'
কয়লা পাচার-কাণ্ডে নয়া মোড়। দ্বিতীয় নোটিশে বুধবার সকালে সিবিআইয়ের মুখোমুখি হন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আর এরপর থেকে দফায় দফায় জেরা তাঁকে। প্রায় সাড়ে আটঘন্টা ধরে ম্যারাথন জেরা তৃণমূল বিধায়ককে।
কয়লা পাচার-কাণ্ডে নয়া মোড়। দ্বিতীয় নোটিশে বুধবার সকালে সিবিআইয়ের মুখোমুখি হন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আর এরপর থেকে দফায় দফায় জেরা তাঁকে। প্রায় সাড়ে আটঘন্টা ধরে ম্যারাথন জেরা তৃণমূল বিধায়ককে। নির্দিষ্ট বেশ কয়েকটি তথ্যের ভিত্তিতে তাঁকে জেরা তদন্তকারী সংস্থার।
জেরাপর্ব শেষে বেরিয়েই বিজেপিকে তীব্র আক্রমণ শওকত মোল্লার। প্রতিহিংসার রাজনীতি নিয়ে সরব তিনি। তবে এদিন সিবিআই দফতরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

দ্বিতীয়বারের নোটিশে আজ সিবিআই দফতরে হাজিরা দেন বিধায়ক
গত বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে কয়লা পাচার এবং গরু পাচার-কাণ্ডের তদন্ত শুরু করে সিবিআই এবং ইডি। ইতিমধ্যে এই মামলায় একাধিক ব্যক্তিকে জেরা করেছে সিবিআই এবং ইডি। এমনকি একাধিক প্রভাবশালীকেও জেরা করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা'র তরফে। আর সেখানেই তৃণমূল বিধায়ক শওকত মোল্লার নাম পান তদন্তকারীরা। আর এরপরেই তাঁকে তলব করা হয়। একবার নয়, দ্বিতীয়বারের নোটিশে আজ সিবিআই দফতরে হাজিরা দেন বিধায়ক।

আয়-ব্যায়ের হিসাব সহ একাধিক তথ্য এবং নথী জমা পড়ে
আর এরপর থেকে দফায় দফায় তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ। সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের এসপি'র নেতৃত্বে সওকতকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা যাচ্ছে। বিশেষ করে বেশ কয়েকটি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাঁকে জেরা করা হয়। বিশেষ করে লেনদেন সংক্রান্ত বেশ কয়েকটি বিষয় নিয়েও তদন্তকারীকে বিধায়ককে জেরা করে বলে খবর। অন্যদিকে আজ বুধবার তাঁর আয়-ব্যায়ের হিসাব সহ একাধিক তথ্য এবং নথী জমা পড়ে সিবিআই দফতরে।

সবরকম ভাবে সহযোগিতা করবেন
অন্যদিকে এদিন সাড়ে ৮ ঘন্টা জেরা শেষে বেরিয়ে কিছুটা হলেও বিধ্বস্ত দেখা যায় তৃণমূল বিধায়ক। একই সঙ্গে বিজেপিকেও তীব্র আক্রমণ শানান তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে। ২০২১ সালে হেরে গিয়েছে বিজেপি! আর সেটা তাঁরা মানতে পারছে না বলে অভিযোগ বিধায়কের। তবে এভাবে তাঁদের দমানো যাবে না বলে মন্তব্য শওকত সাহেবের। তাঁর দাবি, মাথা উঁচু করে আসব আর যাব। এমনকি সবরকম ভাবে সহযোগিতা করবেন বলেও দাবি তৃণমূল নেতার।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায় সিবিআই
বলে রাখা প্রয়োজন, গত ২৪ ঘন্টা আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যায় সিবিআই। অভিষেক-জায়া রুজিরাকে সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ পর্বের পর বাড়ি থেকে বের হন সিবিআইয়ের আধিকারিকরা। সকাল সাড়ে ১১টায় জেরা শুরু হয়েছিল, সেই জেরা শেষ হয় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ। কয়লা পাচার-কাণ্ডের লেনদেন সংক্রান্ত বেশ কয়েকটি ক্ষেত্রে এই তদন্ত করা হয় বলে খবর।












Click it and Unblock the Notifications