'যতবার ডাকবে ততবার আসব,' তিন ঘন্টা জেরা শেষে বেরিয়ে মন্তব্য পরেশ পালের
যতবার ডাকব ততবার আসব। সিবিআই জেরা শেষে এমনটাই মন্তব্য করলেন পরেশ অধিকারী। কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মামলাতে গত কয়েকদিন আগেই ডেকে পাঠানো হয় বেলেঘাটার তৃণ
যতবার ডাকব ততবার আসব। সিবিআই জেরা শেষে এমনটাই মন্তব্য করলেন পরেশ অধিকারী। কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মামলাতে গত কয়েকদিন আগেই ডেকে পাঠানো হয় বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে।
সেই মতো আজ মঙ্গলবার সিবিআই দফতরে হাজিরা দেন তিনি। নির্ধারিত সময়েই সেখানে পৌঁছে যান পরেশ পাল। ইতিমধ্যে তৃণমূলের তরফে প্রতিহিংসার অভিযোগ তোলা হয়েছে।

তিন ঘন্টা জেরা বিধায়ককে
কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্ত করছে সিবিআই। ভোটের ফলাফল প্রকাশের দিনেই খুন হতে হয় বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে। ঘটনার মুহূর্তে পুরো বিষয়টি ফেসবুক লাইভ করেন ওই বিজেপি কর্মী। সেই লাইভে পরেশ পালের নাম করে যান অভিজিৎ। আর সেই সুত্র ধরেই এদিন জেরা করা হয় বিধায়ককে। টানা তিন ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, প্রত্যেক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন বিধায়ক। তদন্তে সেভাবে সহযোগিতা করছেন না বলেও সিবিআই সূত্রে জানা যাচ্ছে।

আমি ওখানে থাকি না
যদিও জেরা পর্ব শেষে সাংবাদিকরা এই বিষয়ে পরেশ পালকে জিজ্ঞাসাবাদ করলে জানান, যতবার ডাকবে ততবার আসব। তবে তদন্তে অসহযোগিতা করা নিয়ে বিধায়কের দাবি, যা জানি সব জানিয়েছি। তবে আমি ওখানে থাকি না বলে জানান তিনি। শুধু তাই নয়, মৃত্যুকালে অভিজিৎ যে তাঁর নাম করে গিয়েছেন সে বিষয়ে তাঁর অবশ্য কিছু জানা নেই বলেই দাবি তৃণমূলের বর্ষীয়ান নেতা। বলে রাখা প্রয়োজন, গত কয়েক দফায় পরেশ পালকে মোট ১১ ঘন্টা জেরা করল সিবিআই।

প্রমাণ তদন্তকারীদের হাতে
অন্যদিকে ভাইয়ের মৃত্যুর ঘটনায় সমস্ত প্রমাণ তদন্তকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দাদা বিশ্বজিত সরকারের। তাঁর দাবি, ভোটের ফলাফলের দিনই হুমকি দেওয়া হয়েছে। এমনকি দুই ভাইকে ঠান্ডা করে দেব বলেও হুমকি দেওয়া হয় বলে দাবি তাঁর। শুধু তাই নয়, বেশ কিছু তথ্য সিবিআই প্রমাণ হিসাবে দেওয়া হয়েছে যেখানে স্পষ্ট পরেশ পাল জড়িত বলেও দাবি বিশ্বজিত সরকারের। এমনকি কিছু ফোনালাপের অডিও ক্লিপও তদন্তকারীদের হাতে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

বাংলার মানুষ সব দেখতে পাচ্ছে
বাংলার মানুষ সব দেখতে পাচ্ছে বলে জানিয়েছেন তৃণমূল নেতা পার্থ ভৌমিকের। অন্যদিকে মালা সাহা জানান, প্রত্যেকদিন এক একটি কেসে তৃণমূল বিধায়ক-মন্ত্রীদের ডাকা হচ্ছে এবং হেনস্তা করা হচ্ছে। শুধু বাংলাতেই নয়, যারাই বিজেপির বিরুয়দ্ধে মুখে খুলতে তাদের সিবিআই-ইডি দিয়ে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications