বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় বিধায়ক পরেশ পালকে তলব সিবিআইয়ের

ভোট পরবর্তী হিংসা মামলায় নয়া মোড়। তৃণমূল বিধায়ক পরেশ পালকে তলব করল সিবিআই।আগামী বুধবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনটাই সিবিআই সূত্রে খবর। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত

ভোট পরবর্তী হিংসা মামলায় নয়া মোড়। তৃণমূল বিধায়ক পরেশ পালকে তলব করল সিবিআই।আগামী বুধবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনটাই সিবিআই সূত্রে খবর। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিধায়ক পরেশ পালকে তলব সিবিআইয়ের

তবে ইতিমধ্যে তৃণমূলের তরফে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তোলা হয়েছে। শুধু তাই নয়, ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজাও।

গত বছর বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ অর্থাৎ ২ মে'তে খুন হতে হয় বিজেপিকর্মী অভিজিৎ সরকার। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। ঘটনায় নাম জড়ায় তৃণমূলের। শুধু তাই নয়, ঘটনায় অভিজিৎের পরিবারের তরফে বারবার পরেশ পালের নাম করা হয়। এমনকি বেলেঘাটার বিধায়কের অঙ্গুলিহেলনেই এই খুন বলে দাবি করেন অভিজিতের দাদা বিশ্বজিত। আর এই দাবিতে গত কয়েকদিন আগেই সিবিআই দফতর সিজিও কমপ্লেক্সে'র সামনে অমরণ অনশনে বসেন বিশ্বজিত সরকার। এমনকি তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বিশ্বজিত সরকারের দাবি, সিবিআই সঠিক ভাবে তদন্ত করছে না। অভিজিৎের মূল হত্যাকারীদের ধরা হচ্ছে না বলেও অভিযোগ তাঁর। বলেন, ভোটের দিন তো বটেই, পরেও হুঁশিয়ারি দেন পরেশ পাল। এই বিষয়ে বারবার সিবিআইকে বলা হয়েছে বলে জানান বিশ্বজিত সরকার। শুধু তাই নয়, আরও বেশ কয়েকজন তৃণমূল কর্মী, স্থানীয় থানার আধিকারিকদেরও তলব করার প্রয়োজন বলে দাবি করেন তিনি। আর এরপরেই স্থানীয় বিধায়ককে তলব করা হল সিবিআইয়ের তরফে। বুধবারই পরেশ পালকে হাজিরা দেওয়ার নির্দেশ।

বলে রাখা প্রয়োজন, কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্ত করছে সিবিআই। খুন-ধর্ষণ সহ হেভিওয়েট মামলার তদন্ত করছেন কেন্দ্রীয় আধিকারিকরা। তদন্তভার নিয়েই প্রথমেই অভিজিৎ সরকারের বাড়ি গিয়েছিলেন তদন্তকারীরা। তাঁদের পরিবারের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করেন সিবিআই আধিকারিকরা। তবে বলে রাখা প্রয়োজন, সিবিআই তদন্ত শুরু হওয়ার পর থেকেই বেশ কয়েকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের বিরুদ্ধে পুরস্কার ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে সিবিআইয়ের তরফে।

তবে পরেশ পালকে তলব ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। স্থানীয় তৃণমুলের দাবি, ইচ্ছাকৃত ভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে বিজেপি। পালটা দাবি, অন্যায় করলে ভয় কীসের। তবে বিজেপির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সিবিআই হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে। এখানে বিজেপির কিছু বলা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+