বুধবার কালো পোশাক পরে প্রতিবাদ তৃণমূল মন্ত্রী-বিধায়কদের, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে নামবেন পথে
কলকাতায় সভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারকে রীতিমতো আক্রমণ করছে বিজেপি। এবার ময়দানে নেমে পড়লেন তৃণমূলের মন্ত্রী, বিধায়করাও। বঞ্চনা ইসুতে সরব হবেন তাঁরা। আন্দোলনের ঝাঁঝ বাড়াতে শুরু করেছেন তৃণমূল নেতৃত্ব। বুধবার তাঁরা কালো পোশাক পরে বিক্ষোভ দেখাবেন। একথাই জানা যাচ্ছে।
অমিত শাহ কলকাতায় এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে উঠবেন। সমস্ত নজর তাঁর দিকে ঘুরিয়ে ফেলবেন শাহ। কোনওভাবেই এটি চাইছেন না তৃণমূল নেতৃত্ব। বঞ্চনার প্রতিবাদে তাঁরাও ময়দানে নেমে পড়েছেন। মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে কর্মসূচি। বুধবার সেই কর্মসূচির ঝাঁঝ আরও বাড়ানো হবে। এমন কথাই জানা গিয়েছে।

তৃণমূল বিধায়করা মঙ্গলবার বি আর আম্বেদকর মূর্তির সামনে পৌঁছে যান। মূর্তিতে মালা দিয়ে একে একে শ্রদ্ধা জানান রাজ্যের মন্ত্রী বিধায়কর। ১০০ দিনের কাজের টাকা থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা। বাংলা বঞ্চিত হয়ে থাকছে। বিজেপি সরকার রীতিমতো একনায়কতন্ত্র চালাচ্ছে এই দেশে। প্রতিবাদ করলেই তার বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে দেওয়া হচ্ছে। আরও একবার সেই সব প্রসঙ্গ উঠে আসে।
দুর্নীতি ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে ফের হয়েছেন বিজেপি বিধায়করা। বিধানসভায় বিক্ষোভ হই হট্টগোল চলে। ওয়াক আউট করেন শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়করা। বুধবার অমিত শাহের সভা থেকে সেই দুর্নীতি ইস্যুতে আরও ঝাঁঝ বাড়ানো হবে। তৃণমূল সরকারের দিকে আক্রমণ ধেয়ে আসবে। এমনই মত রাজনৈতিক মহলের বড় অংশের।
তৃণমূলও জমি ছাড়তে চাইছে না। প্রতিবাদ তারাও করবেন। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ থাকবে। বিধায়করা আগামী কাল কালো পোশাক পরবেন। তৃণমূলের মন্ত্রী বিধায়করা একইভাবে বঞ্চনার বিরুদ্ধে সরব হবেন। কালো পোশাক পরেই তারা বিধানসভায় আসবেন বলে খবর।
শুধু তাই নয়, আজ মঙ্গলবার থেকে অবস্থানে বসছেন তৃণমূলের মন্ত্রী বিধায়করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের দিশা ঠিক করে দিয়েছে। বিধানসভা অধিবেশন শেষ হওয়ার পর টানা তিন দিন ধর্না কর্মসূচি চলবে। বিধানসভার বাইরে বি আর আম্বেদকর মূর্তির সামনে এই কর্মসূচি রাখা হয়েছ। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ধাপে ধাপে এই প্রতিবাদ বাড়ানো হবে বলে খবর।












Click it and Unblock the Notifications