স্কুলের চাকরি থেকে বরখাস্ত তৃণমূলের মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা! বেতন ফেরাতে নির্দেশ হাইকোর্টের
রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (paresh Adhikari) সকাল থেকে সিবিআই-এর জেরার মুখে। অন্যদিকে হাইকোর্টে শুনানি চলছে তাঁর মেয়ের চাকরি পাওয়া নিয়ে। সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন নির্দেশ দেন অঙ
রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (paresh Adhikari) সকাল থেকে সিবিআই-এর জেরার মুখে। অন্যদিকে হাইকোর্টে শুনানি চলছে তাঁর মেয়ের চাকরি পাওয়া নিয়ে। সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন নির্দেশ দেন অঙ্কিতা অধিকারীকে (ankita adhikari) চাকরি থেকে বরখাস্ত (dismiss) করার। পাশাপাশি তিনি যেন নিজেকে কোথাও শিক্ষিকা বলে পরিচয় না দেন, তাও নিশ্চিত করতে বলেন তিনি। গত প্রায় চার বছরে যে বেতন তিনি পেয়েছেন, তা দুই কিস্তিতে ফেরতের নির্দেশও বিচারপতি দিয়েছেন।

স্কুলের চাকরি থেকে বরখাস্তের নির্দেশ
সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন আদালতে অঙ্কিতা অধিকারীর আইনজীবীকে জিজ্ঞাসা করেন, তিনি কোথায় আছেন, নির্দেশ দিলে তিনি কি আদালতে হাজির হতে পারবেন কিনা, সেই প্রশ্নও করেন তিনি। সেই সময় অঙ্কিতা অধিকারীর আইনজীবী বলেন, তিনি কোচবিহারে রয়েছেন। নির্দেশ দিলে সঙ্গে সঙ্গে আদালতে হাজির হওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। এরপরেই বিচারপতি জানান অঙ্কিতা অধিকারীকে স্কুলের চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে। প্রসঙ্গত ২০১৮তে চাকরি পাওয়ার পরে অঙ্কিতা কোচবিহারের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে কর্মরত ছিলেন। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ছিলেন তিনি।

পুরো বেতন ফেরতের নির্দেশ
একই সঙ্গে বিচারপতি বলেন, ২০১৮ থেকে অঙ্কিতা অধিকারী এতদিন পর্যন্ত যে বেতন পেয়েছেন, তা পুরোপুরি ফেরত দিতে হবে দু কিস্তিতে। তবে তাঁকে টাকা ফেরত দিতে সময় দেওয়া হবে বলেও জানান বিচারপতি। তিনি জানান প্রথম কিস্তির টাকা ফেরত দিতে হবে ৭ জুন। টাকা জমা দিতে হবে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে।

কী ব্যবস্থা নিয়েছে এসএসসি
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন আদালতে এসএসসির আইনজীবীকে জিজ্ঞাসা করেন, অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে এসএসসি এব্যাপারে কোনও ব্যবস্থা নিয়েছে কিনা। সেই সময় এসএসসির আইনজীবী জানান, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এদিন স্কুলের চাকরি থেকে অঙ্কিতাকে বরখাস্তের পরে বিচারপতি জানান, অঙ্কিতা যেন নিজেকে কোথাও শিক্ষিকা বলে পরিচয় না দেন, তাও নিশ্চিত করতে হবে।

অঙ্কিতার চাকরিতে বঞ্চিত হয়েছিলেন উত্তরবঙ্গের ববিতা
২০১৮-তে তৃণমূলে যোগ দেওয়ার পরেই পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী এসএসসিতে চাকরি পেয়ে যান। তবে তা পরীক্ষার্থীদের নজর এড়ায়নি। প্রথমে কোনও মেধা তালিকায় অঙ্কিতার নাম না থাকলেও ওয়েটিং লিস্টে অঙ্কিতার নাম প্রথমে চলে আসে। যার জেরে উত্তরবঙ্গের শিলিগুড়ির ববিতা সরকারের ওয়েটিং লিস্টে নাম ২০ থেকে ২১-এ চলে যায়। চাকরি হয় ওয়েটির লিস্টে ২০ পর্যন্ত। বঞ্চিত থেকে যাওয়া ববিতা হাইকোর্টে মামলা করেন। আরটিআই করে অঙ্কিতার নম্বর জানতে চান। কিন্তু কোনও উত্তরই তিনি পাননি। অবশেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিলে এসএসসির তৎকালীন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, অঙ্কিতার বিষয় ভিত্তিক এবং অ্যাকাডেমিক স্কোর ৬১। তিনি পার্সোনালিটি টেস্টে অংশ নেননি। অন্যদিকে ববিতা সরকারে পার্সোনালিটি টেস্টে অংশ নিয়েছেন। তাঁর বিষয় ভিত্তিক, অ্যাকাডেমিক এবং পার্সোনালিটি টেস্টের স্কোর হল ৭৭। অর্থাৎ বেশি নম্বর পেয়ে বঞ্চিত রয়ে গিয়েছেন ববিতা।












Click it and Unblock the Notifications